নবি আমার আশকেরই তরি, আহা মরি
আউয়ালে ছিলেন আরশে
আইলেন আবদুল্লার ঔরসে
মরুদেশে জন্ম হয় যাহারি।।মায়ের নামটি হয় আমিনা
গুণের যার নাই তুলনা
তিনার গর্ভে হলেন অবতরি
খেলিতে প্রেমখেলাএ জগতে জন্ম নিলা
কুদরত উল্লার আজব কারিগরি।।আরশে রাখিয়া ছায়া
জমিনে আনিলেন কায়া
আরশে আজম কোরেশ জাতি নুরি
যার খাতিরে কোরান আইল
সেই কোরানে প্রমাণ দিলো
চার তরিকার পয়গাম্বর আখেরি।।আউয়ালে আহাদ ইছিম
আহাদ হইতে সৃজিল মীম
সেই মীমেতে মোহাম্মদ নাম যারই
শরিয়তের পর্দা দিয়া
রইলেন অমর হইয়া
নিবেন বলে উম্মত উদ্ধারি।।ফেরেস্তা-জিন-ইনসান
যার প্রেমেতে হয় পেরেশান
দোজাহানো তিনার অধিকারী
সেই চরণের প্রেমিক যারা
সাজিয়া ফুলের ভ্রমরা
জন্মভরা করে ঘোরাঘুরি।।শরিয়তে আছেন গোপন
মারফতে মিলনে দর্শন
তরিকতে রাস্তা লও গিয়া ধরি
হকিকতে হক পাছান
তবে পাবে তার সন্ধান
সেই প্রেমেতে দুর্বিন শাহ ভিখারি।।
নবি আমার আশকেরই তরি, আহা মরি
- Sub Title: আউয়ালে ছিলেন আরশে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 23
বাউল গান এর নতুন প্রবন্ধ
আর কি আমার আছে গো বাকি
- Sub Title: চটকে প্ৰাণ আটকে রাইখে উড়িয়া গেছে প্ৰাণ পাখী
মর জেন্দেগির আগে
- Sub Title: দেখে শমন যাক ভেগে
ও মন থাকো রে সাবধানে
- Sub Title: রিপু ছয় জনে ধু
আপন খবর না যদি হয়
- Sub Title: যার অন্ত নাই
হলাম নারে রসিক ভেয়ে
- Sub Title: না জেনে রসের ভেয়ান
আমার নিকড়িয়া রসের রসিক কানন ঘুরে ঘুরে
- Sub Title: নিকড়িয়া বাঁশের বাঁশি বাজায় মোহন সুরে
পরো পরো চৈতালি-সাঁঝে কুস্মী শাড়ি
- Sub Title: আজি তোমার রূপের সাথে চাঁদের আড়ি
সুখের নিশি গেল ফুরাইয়া
- Sub Title: প্রাণসখি গো
ললিতা সখি কই তোমারে
- Sub Title: মন দিয়েছি যারে
জানা চাই অমাবস্যায় চাঁদ থাকে কোথায়
- Sub Title: গগনে চাঁদ উদয় হলে দেখে যে আছে যথায়
মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে
- Sub Title: মাটি পায় না পায় না মাটি পায় না তাকে
স্বপ্নে দেখেছি ভারত-জননী
- Sub Title: তুই যেন রাজরাজেশ্বরী
বাংলা
English 
Comments