না জানিয়া ডুব দিও না
ওই মায়া সাগরে
কত মাঝির ভরা খাইল
মারা পড়িয়া নদীর চক্করে।।নদীর জোয়ার আসে যখন
লাল কালা সবুজ বরণ
অষ্ট কুম্ভীর নয় অজগর
ছয় কাছিমে খেলা করে।।মুতি আছে শুক্তির ভিতর
চৌদিগে আছে অজগর
তুলতে গেলে খাবে চক্কর
ধরবে ঘাড়ে কাম কুম্ভীরে।।রাজ হংসের ভাব ধরিয়া
নদীতে ডুব দাও না যাইয়া
ভিতরেতে নল ঢুকাইয়া
তোনো মতি সন্ধান করে।।‘লুলু মারজান’ যখন ফাটে
র্বিন শাহ কয় জোয়ার ছোটে
কাম পাহাড়ের ধাক্কার চোটে
মণিলাল পাথর ঝরে।।
না জানিয়া ডুব দিও না
- Sub Title: ওই মায়া সাগরে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 22
বাউল গান এর নতুন প্রবন্ধ
রাই, কিসের তোমার অভিমান গো
- Sub Title: শ্যাম আইল না কুঞ্জবনে
আমাদের ভয় কাহারে
- Sub Title: বুড়ো বুড়ো চোর ডাকাতে কী আমাদের করতে পারে
দেখায়ে দে কোথা আছে একটু বিরল
- Sub Title: এই ম্রিয়মাণ মুখে তোমাদের এত সুখে
নিশীথ-স্বপন তোর
- Sub Title: ভুলে যা এ নিশি-শেষে
প্রেম করে করিলে আমায় দোষী রে, ও বিদেশি
- Sub Title: হইয়াছি কলঙ্কের ভাগী তোমায় ভালোবাসি
বিশাখে শ্যামসুখেতে আমার মরণ
- Sub Title: আমার মরণ জ্বালা হয়না নিবারণ
মনবেপারী ধরছে পাড়ি, রংপুরের হাটে
- Sub Title: লোভের পুঞ্জি নিল ছয় জনায়ে লুইটে
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে
- Sub Title: একদা কী করিয়া মিলন হল দোঁহে কী ছিল বিধাতার মনে
কী ধ্বনি বাজে গহঞ্চেতনামাঝে
- Sub Title: গহনচেতনামাঝে!
বন্ধুর দেশের নাইয়া রে
- Sub Title: বন্ধুর দেশের নাইয়া
পিয়াসী প্রাণ তারে চায়
- Sub Title: এনে দে তায়
দয়াল হরি তুমি বিনে জীবের দুক
- Sub Title: হরি দীনবন্ধু কৃপা সিন্ধু বিন্দু দানে কি শুকাবে চি
বাংলা
English 
Comments