“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: বাহাত্তরটি ফেরকার মধ্যে তুমি আজ কোন ফেরকার

নিজের বুঝা নিজে বুঝি ফরাজী ভাই হিংসা ছাড়।
বাহাত্তরটি ফেরকার মধ্যে তুমি আজ কোন ফেরকার।।

ওয়াজ হয় ঘরে ঘরে,
তবু কেন চোর ডাকাত বাড়ে,
ঘুষখোর আর পকেট মারে, আল্লা জানে কয় হাজার।

নিজের ঘর যাচ্ছে পড়ে,
খুটি লাগাও পরের ঘরে,
খোদা যারে গোমরা করে, হেদায়েতের সাধ্য কার।

নিজের ওজন আগে করে,
পরের ওজন ধরো পরে।
কার দিলেতে কি গুজরে দিলের মালিক পরোয়ার।

আশেক মাশুক দর্মেয়ানে,
এসারায় প্রেম আলাপনে,
কেরামন কাতে বিনে টের পায় না এসারা তার।

হিংসা নিন্দা রিয়া জেনা,
এ সকল এক সমান গুণা,
কোরান হাদিছ থাকলে জানা সে করে কি বোঝা ভার।

রমেশ কয় যে পীরের ফানা,
হিংসা নিন্দার ভয় করে না,
দিবানিশি তার জপনা গাউছুল আজম মাইজভাণ্ডার।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

আউজুবিল্লাহ বিসমিল্লাহ

  • Sub Title: রহমানুর রাহিম আল্লাহ
রাধারমণ দত্ত

ডাকার মত ডাকরে মন

  • Sub Title: ডাকার মত ডাকতে পারলে মুক্তি পাবে অবহেলে ধু
নবি এসে দয়া করে
নবি এসে দয়া করে

নবি এসে দয়া করে

  • Sub Title: দাও পাপীরে পদছায়া
রাধারমণ দত্ত

আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া

  • Sub Title: এগো কেন গো রাই কানতে আছ পাগলিনী হইয়া
মাইজভাণ্ডারী গান

তোম্ হো মুহাম্মদ হকছে মিলায়া

  • Sub Title: ডুবতে কিস্তি কোঁ পারে লাগাইয়া
হাসন রাজা

হাসন রাজা প্রেমানলে জ্বলে

  • Sub Title: প্রাণপ্রেয়সী মোরে তুলিয়া লও কোলে
মাইজভাণ্ডারী গান

আত্মা না চিনিলে আত্মার উদ্ধার কই

  • Sub Title: শিষ্যরূপে মন্ত্র নিলাম , গুরু রূপে দেখলাম কই
শাহ আব্দুল করিম

ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি

  • Sub Title: নাই ভাবভক্তি আমি গুনাগার
রাধারমণ দত্ত

বন্ধের বাঁশী মন উদাসী করিল আমারে

  • Sub Title: নামি ধরিয়া বাজে বাঁশি ঘরের দুয়ারে
মাইজভাণ্ডারী গান

সকল দর্শিতে হবে কোন দিন

  • Sub Title: মায়ের ছেলে যেতে হবে, কোন দিন মায়ের কোলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন