“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: (ওরে আদমরে) পিতার মস্তক হতে

সোণার আদম হেলা করে বেলা গেল বইয়া।
(ওরে আদমরে) পিতার মস্তক হতে,

(ওরে আদমরে) পিতার মস্তক হতে,
এলে মার সেকমেতে,
গোপন পথে মণী বিন্দু হইয়া।
নাপাক ছিলি পাক হইলি,
পূর্ব কথা ভুলে গেলি,
পাইয়া এই দুই দিনের দুনিয়া।।

(ওরে আদমরে) দিনে দুনিয়ার কাম,
রাত্রে তোর মাবুদের নাম,
নিতে এলে স্বীকার করিয়া।
আসল কাজে অবহেলা,
কোথায় গেল কালুবালা,
কি বলিবি হাশর ময়দান গিয়া।।

(ওরে আদমরে) হুর পক্ষী কোন দিন ,
বরখেলাফ নাই খোদার নাম নিয়া।
খোদার পেয়ারা আদম হলি,
আদমের কাজ কি করিলি,
জিজ্ঞাসিবে মনকির নকির গিয়া।।

(ওরে আদমরে) এখনও সময় আছে,
চল কামেল পীরের কাছে,
দিল ঈমান পরিষ্কার করিয়া।
আজও করলে গাফিলতি,
হইবে অরিশয় ক্ষতি,
ফল পাবি পুলছেরাতে গিয়া।।

(ওরে আদমরে) মাইজভাণ্ডার পার ঘাটায়,
হাজার হাজার পার করায়,
পেসেঞ্জার হও সেই ঘাটে যাইয়া।
রমেশ কয় চিন্তা কিরে,
যাহা হয় নাই ষাইট বছরে,
এক পলকে দিবে পার করাইয়া।।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

কালায় রাধাকে ভাবিয়া মনে

  • Sub Title: ডাকে মনোসাধে আয় গৌ রাধে তোর লাগি মোর কাঁদে প্রাণে
মাইজভাণ্ডারী গান

কি দিয়ে গড়েছেন বিধি

  • Sub Title: বিনা তারে টানে প্রাণ বিদ্যুতেরি আকর্ষণ
মাইজভাণ্ডারী গান

আমার প্রাণ ভোমরা আয় গো

  • Sub Title: প্রেমাধিনীর হৃদ কমলে মধু ভেসে যায়
মাইজভাণ্ডারী গান

আজ আমাদের জয় ধ্বনি

  • Sub Title: গাউসে ধনের চরণ ধনে সব হৈলেম ধনী
রাধারমণ দত্ত

উদয় হইল হে গৌরাঙ্গচান্দ গৌড় দেশে

  • Sub Title: সঙ্কীর্তন যজ্ঞারম্ভে তিমিরান্ধ নাশে
রাধারমণ দত্ত

গৌরাঙ্গ লাবণ্য ও রসময় গো

  • Sub Title: ও গৌরচান্দ সোনারই বরণ
মাইজভাণ্ডারী গান

কাল অবসান হল

  • Sub Title: আজ কাল করি মোর, আসা মাত্র সার হল
কবিয়াল রমেশ শীল

বাবা গাউছুল আজম নুরে আলম

  • Sub Title: আমার জীবনে মরণে যেন ভুলিনা কখন
রাধারমণ দত্ত

আর জ্বালা দিও না বাঁশি আর জ্বালা দিও না আমারে

  • Sub Title: জনম দুক্ষিনী রাধা জানি কি জান না রে?
রাধারমণ দত্ত

ঐকি শুনা যায় গো বিধুমুখী রাই

  • Sub Title: বাঁশির সাতে প্ৰাণনাথে প্ৰাণ লইয়া যায় গো চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন