“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: অহরহ দীপ্তিমান যে মত উজ্জ্বলে

রবি শশী তারক এ আকাশ মণ্ডলে।
অহরহ দীপ্তিমান যে মত উজ্জ্বলে।।
দেহের গগনে তেন এ সব উদিত।

হৈয়ে তাহে করিয়াছে সদা আলোকিত।।
প্রাণ যেন দিবাকর মন শশধর।
অঙ্গ শক্তি আদি যেন নক্ষত্র সুন্দর।।
মন কর্ণ দিয়ে এবে করহ শ্রবণ।
সংক্ষিপ্ত দৃষ্টান্তে অল্প করিনু বর্ণন।।
সপ্ত খানী খিড়কী থাকে যেই নিকেতনে।
নিশীতে প্রদীপ যদি জ্বালে সেই স্থানে।।
তখনান্ধকার গৃহ হয়ে আলোকিত।
প্রতি খিড়কী হৈতে জ্যোতি হয়ে প্রকাশিত।।
তেন এই দেহ বাসে প্রাণ দীপ্ত প্রায়।

অহরহ জ্যোতিময় কৈরাছে সদায়।।
সপ্ত অঙ্গ থাকি জ্যোতি হৈতেছে প্রকাশ।
যার যেন বাঞ্ছা তেন পুরিতেছে আশ।।
চক্ষু মাঝে নিরীক্ষণ কর্ণেতে শ্রবণ।
নাসিকাতে বায়ু শক্তি করেতে ধরণ।।
রসনাতে পান শক্তি প্রাণ দীপ জ্যোতি।
এই মতে বুঝ সবে আপ্ত দেহ গতি।।
সমুদ্র মাঝারে হয়ে জোয়ারে হিল্লোল।
নদা নদী যত হয়ে তরঙ্গে সজল।।
ভাটার সময়ে শুঁকে নালা নদী বিল।
অন্বেষিলে সেই সমে না পায়ে সলিল।।
শিশু কেনে যুবা হয়ে যুবা পরাচীন।
আপ্ত দেহে বিচারিয়ে লও তাঁর চিন।।
মকবুল অধীনে বলে প্রেমে রঙ্গে রঙ্গে।
সহস্র জীবন মৃত্যু খেলে সঙ্গে সঙ্গে।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

কিরুপ হেরিনু পরানসই

  • Sub Title: সাধ করে তারে হৃদয়ে থুই
দুর্বিন শাহ

যাব আমি কালার সন্ধানে

  • Sub Title: শোনো গো রাধে
মাইজভাণ্ডারী গান

মধুর হাঁসিয়ে নয়ন ঠারিয়ে

  • Sub Title: হানি প্রেম শর, করি জর জর, লুকিল কোথা মম প্রাণ
দুর্বিন শাহ

দমে দমে জপো রে মন

  • Sub Title: লা-ইলাহা ইল্লালাহ
খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না

খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না

  • Sub Title: রূপ নাই তার সাজোন বেশি, রূপের মাইয়া সাজে না
যেথায় খুশি যাওরে বন্ধু

যেথায় খুশি যাওরে বন্ধু

  • Sub Title: যেথায় খুশি যাও
রাধারমণ দত্ত

জলের ঘাটে পাইলাম দেখা বন্ধু শ্যামরায়

  • Sub Title: এমন নিষ্ঠুর বন্ধু রাধাকে জ্বালায়
কবিয়াল রমেশ শীল

মন ছেড়ে দে খুটি নাটি

  • Sub Title: ভাব মাওলা ধনের কদম দুটি
রাধারমণ দত্ত

শ্যামের বাঁশি বাজিল বিপিনে

  • Sub Title: বাঁশির ধ্বনি উন্মাদিনী প্ৰাণে কি আর ধৈর্য মানে চি
রাধারমণ দত্ত

সুখময় ডাকিছে তোমারে রে প্ৰেমানন্দ

  • Sub Title: সুখময় ডাকিছে তোমারে ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন