“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: ছেলে মেয়ে নারী-পুরুষ

কোথা হতে এলো টেডি জমানা
ছেলে মেয়ে নারী-পুরুষ
টেডি ছাড়া দেখি না।।

গরিবের দুই একটা ছেলে
স্কুলে পড়িতে দিলে
সিক্স সেভেন পাশ করিলে
স্কুলে যাইতে চায় না
ছেলে পাইল টেডি সেন্ট
কিনতে চায় কোট আর প্যান্ট
হতে চায় টেডি জেন্টুলম্যান
না হইলে আর চলে না।।

বাবার টাকার শ্রাদ্ধ করি
কিনে চশমা স্যুট আর ঘড়ি
সারশূন্য বাবুগিরি
বেশিদিন থাকে না
মুখে স্নো, আলতা ঠোঁটে
ঘড়ি-চশমা-কোটে-প্যান্টে
পার্কার ফাউন্টেনপেন বুকে
বাহাদুরির সীমানা।।

মাথার চুলে মডার্ণ কাটিং
কথা কইতে পরে জার্কিং
টাই স্যুটে আছে ফিটিং
পকেটে নাই চার আনা
সত্য-মিথ্যা-গপগুজুরি
ব্ল্যাক-মার্কেটিং জুয়াচুরি
বিশ্ববিজ্ঞান শিখল ভারি
ধর্ম বিশ্বাস করে না।।

মাতাপিতা তাই দেখিয়া
টেডি মেয়ে করায় বিয়া
তরুণী বধূ পাইয়া
আনন্দ আর ধরে না
ইংরেজি মুখে দুইজনার
ফাদার-মাদার-ব্রাদার-সিস্টার
সকলে লাগে চমৎকার
দেখে টেডি জমানা।।

সাহেব যান টাউনে বেড়াইতে
মেম সাহেবকে নেন সঙ্গেতে
ট্রানজিস্টার দেন বিবির হাতে
আহ্লাদে হলো আটখানা
মানিব্যাগ সাহেবের কাঁধে
হলেন চাকর মনসাধে
এইভাবে কিছুদিন বাদে
টাকা-পয়সায় ধরে না।।

পড়িলেন বেকার সমস্যায়
চাকুরি না বিদ্যায় কুলায়
কেপস্টেন সিগারেট
লাক্স সাবান আর সুগন্ধী তেল জুটে না
দুর্বিন শাহ কয় এসব ছাড়ো
ইসলামের পথ স্মরণ করো
চাষার কাজে লাঙল ধরো
কোনো চিন্তা রবে না।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

প্রাণ বন্ধুরে প্রেম জ্বালা জ্বলিছে

  • Sub Title: (প্রাণ বন্ধুরে) আমি তোমার আশায় রই, তুমি তা বুঝিলে কই
মাইজভাণ্ডারী গান

দুই কুলের সুলতান ভাণ্ডারী

  • Sub Title: দুই কুলের সুলতান ভাণ্ডারী দুই কুলের সুলতান
রাধারমণ দত্ত

প্ৰেম পবন লাগলো যাহার গায়

  • Sub Title: কেবল বলে হায় রে হায় ধু
রাধারমণ দত্ত

শ্যামচান্দ পরানের বন্ধু ছাড়লে উপায় নাই

  • Sub Title: কেবা না পীরিত করে কার বা এত বড়াই
কবিয়াল রমেশ শীল

আমার ভাবের ঘরে

  • Sub Title: সদাই প্রাণ খুজে বেড়ায় তারে
রাধারমণ দত্ত

ও সজনী কও গো শুনি

  • Sub Title: শ্যামচন্দের প্ৰেমাগুণে পুড়িয়া ছালি হই ধু
কবিয়াল রমেশ শীল

দমে দমে জপরে মন গাউছে মাইজভাণ্ডার

  • Sub Title: গাউছে মাইজভাণ্ডার রে আউলিয়া মাইজভাণ্ডার
শাহ আব্দুল করিম

কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়

  • Sub Title: জানতে পারে পরমতত্ত্ব
রাধারমণ দত্ত

করুণার নিধি গউর, উদয় হইল

  • Sub Title: বাঞ্ছা কল্পতরু হরিনামের জগৎ ভাসাইল চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন