মুর্শিদ মৌলা বক্স মুন্সি, দয়ার ঠাকুর
পির শাহ ইরাহিম মাস্তান মোকাম শ্রীপুর।।পিতার নাম ইব্রাহিম আলী মা নাইওরজান
উস্তাদ ছমরু মিয়া মুন্সি পড়াইলেন কোরআন।।শিখাইলেন তৈমুর চৌধুরী বাংলা বর্ণমালা
পির উস্তাদকে মান্য করি লই পদধূলা।।গানের উস্তাদ করমুদ্দিন ধল-আশ্রমে বাড়ি
পরে সাধক রশিদউদ্দিন, উস্তাদ মান্য করি।।বাউল ফকির আমি একতারা সম্বল
সরলাকে সঙ্গে নিয়া আছি উজানধল।।নূরজালাল নাম তার আছে এক ছেলে
ডাকনাম বাবুল তার, পড়ে সে স্কুলে।।আবদুল তোয়াহেদ ভাগিনা মোর ভালোবাসি তারে
আমার ভাবে সেও কিছু লিখতে চেষ্টা করে।।পিতামাতা আছেন আমার এখনও জীবিত
পিতামাতার চরণসেবায় আছি নিয়োজিত।।পির মুর্শিদ উস্তাদ আমায় করিয়াছেন মায়া
জিয়নে মরণে মাগি সেই পদছায়া।।
মুর্শিদ মৌলা বক্স মুন্সি, দয়ার ঠাকুর
- Sub Title: পির শাহ ইরাহিম মাস্তান মোকাম শ্রীপুর
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 8
বাউল গান এর নতুন প্রবন্ধ
জাগো অনশন-বন্দী ওঠ রে যত
- Sub Title: জাগো অনশন-বন্দী ওঠ রে যত
আগে গুরুরতি কর সাধনা
- Sub Title: ভববন্ধন কেটে যাবে আসা যাওয়া রবে না
নাম স্মরণে ভাসাইলাম রে
- Sub Title: মানব তরণী
আর কেনরে মন ঘুর বাহিরে
- Sub Title: চল না আপন অন্তরে
আপন মনের মানুষ নইলে গো মনের ভাষা কইও না
- Sub Title: কথা জাগুইলে মনে কেউরির ফাকিত পড়িস না
মাধবী-তলে চলো মাধবিকা-দল
- Sub Title: আইল সুখ-মধুমাস
সাঁই আমার কখন খেলে কোন খেলা
- Sub Title: জীবের কি সাধ্য আছে গুণে পড়ে তাই বলা
না জানি ভাব কেমন ধারা
- Sub Title: না জানিয়ে পাড়ি ধরে মাঝ-দরিয়ায় ডুবল ভারা
শ্ৰীরাধার রূপলাবণ্য হরি নব সুতারুণ্য
- Sub Title: শ্ৰীকৃষ্ণের নয়ন তুলিল
হাওয়ার পাখি ভরা আমার
- Sub Title: মাটির পিঞ্জিরায়
বাংলা
English 
Comments