“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কন্যা লো
কন্যা লো
  • Sub Title: রূপের আলো দেখে

কন্যা লো
রূপের আলো দেখে
শেল বিন্ধিল বুকে
শ্যামলবরণ রূপের কিরণ লো
কন্যা মুচকি হাসি মুখে।।

কন্যা লো
জানি না তোমার ঠিকানা
মনে হয় তোমায় অচেনা
জলধারা দেখি গো দুই চক্ষে
কঠিন তোমার মাতা পিতা
জানে না নারীর ব্যথা ঘরে রইল সুখে।।

কন্যা লো
আমি পরদেশি নাইয়া
নিত্য আসি নৌকা বাইয়া
পাড়ি দিয়া যাইল ভাটির বাঁকে
অপরূপ ঝিকিমিকি
ধৈর্য ধরে কেমনে থাকি
দেখি ঢেউয়ের ফাঁকে।।

কন্যা লো
বুঝি তোমার কঠিন পতি
একা জলে নাই তোর সাথী
কান্দ বইয়া কলসি লইয়া কাখে
দুর্বিন শাহ কয় সব ছাড়িয়া
যাইতাম তোমার সঙ্গী হইয়া
বলুক মন্দ লোকে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমা-তরে অকারণে
আমা-তরে অকারণে

আমা-তরে অকারণে

  • Sub Title: আমা-তরে অকারণে ওগো পিতা ভেবো না
শ্যাম জানি কই রইল গো
শ্যাম জানি কই রইল গো

শ্যাম জানি কই রইল গো

  • Sub Title: শ্যামরূপে মন নিল প্ৰাণ নিল
নাম পাড়ালাম রসিক ভেয়ে
নাম পাড়ালাম রসিক ভেয়ে

নাম পাড়ালাম রসিক ভেয়ে

  • Sub Title: না জেনে সেই রসের ভিয়ান মরতে হ’ল গরল খেয়ে
 যে জন পদ্মহীন সরোবরে যায়
যে জন পদ্মহীন সরোবরে যায়

যে জন পদ্মহীন সরোবরে যায়

  • Sub Title: অটল অমূল্য নিধি সেই অনায়াসে পায়
প্রেমরোগে পাইল
প্রেমরোগে পাইল

প্রেমরোগে পাইল

  • Sub Title: আমার দরদি নাই এ সংসারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন