“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কী সুখে রইয়াছি আমি গো
কী সুখে রইয়াছি আমি গো
  • Sub Title: সখি জানে বন্ধে দেখে না

কী সুখে রইয়াছি আমি গো
সখি, জানে বন্ধে দেখে না
গেল বন্ধু আর আইল না।।

সই লো সই
দেখে বন্ধের রূপের কিরণ
সঁপেছিলাম জীবনযৌবন
সে যে এমন আগে জানি না
না জানি কার কুঞ্জে থাকে গো
বন্ধে কার পুরায় গো বাসনা।।

সই লো সই
ভুবনমোহন রূপের জ্যোতি
যে দেখে তার হয় ডাকাতি
ঘরে রইতে মন মানে না
উড়ু উড়ু করে প্রাণে গো
তারে বান্দিয়া রাখা যায় না।।

সই লো সই
মীন দুঃখী হয় জল বিহনে
পিতা দুঃখী পুত্র বিনে
নারী দুঃখী পতি যার থাকে না
এ দুর্বিন শাহ তেমনি দুঃখী গো
সখি বন্ধে ভালোবাসে না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তোমা ছাড়া বলো কবে রাই
তোমা ছাড়া বলো কবে রাই

তোমা ছাড়া বলো কবে রাই

  • Sub Title: সেই কারণ্য লোভে ভেসেছিলাম একাই
মন তুমি সেই ভাবনা কর
মন তুমি সেই ভাবনা কর

মন তুমি সেই ভাবনা কর

  • Sub Title: ভাঙ্গব না তোর ঘুমের ঘোর
 নবী বাতুনেতে হয় অচিন
নবী বাতুনেতে হয় অচিন

নবী বাতুনেতে হয় অচিন

  • Sub Title: নূর তাজেল্লা কাঁদেরে যেদিন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন