কী সুখ পাইলে আমারে ভুলিয়া
বন্ধু বিনোদিয়া
কী সুখ পাইলে আমারে ভুলিয়া।।বন্ধু রে-
নতুন বয়সের কালে
নতুন পিরিত বাড়াইলে
নতুন কথা আমায় গেলে কইয়া
নতুন আশা পুরান হলো রে
ও বন্ধু, পন্থপানে চাইয়া।।বন্ধু রে-
নতুন যৌবন দেখা দিলো
নতুন বসন্ত আইল
নতুন কোকিল ডাকে ডালে বইয়া
নতুন ফুলের নতুন মালা রে
ও বন্ধু, কার গলে যাব দিয়া।।বন্ধু রে-
নতুন বাঁশি হাতে লইয়া
নিত্য বৃন্দাবনে যাইয়া
নতুন সুরে ডাকো নাম ধরিয়া
নতুন সুরে নতুন জ্বালা রে
ও বন্ধু, নতুন গান শুনিয়া।।বন্ধু রে-
নতুন কলসি গলায় লইয়া
নতুনও যমুনায় যাইয়া
নতুন জলে মরিব ডুবিয়া
দুর্বিন শাহ কয় আমি মরলে রে
ও বন্ধু নতুন সুখ যাবে পাইয়া।।
কী সুখ পাইলে আমারে ভুলিয়া
- Sub Title: বন্ধু বিনোদিয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 209
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্রেম কর মানুষ চাইয়া গো মইলে যারে মিলে
- Sub Title: মইলে যে জিয়াইতো পারে রসিক বলি তারে
পুরান জেলখানা
- Sub Title: তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা
বাসর শয্যা সাজাই কার আশায়
- Sub Title: কই রইল মোর বন্ধু শ্যামরায়
আরে ও মন নায়ের মাঝি, কি হইয়াছে আজি
- Sub Title: ঠিক করিয়া হাইল ধরনা দাড়ি মাল্লা কেও নয় রাজি
সাধ করি পালছি পাখি
- Sub Title: তাঁরে দেখি হৈতেম সুখি জুড়াইত দু’টি আঁখি
পূর্বের কথা ওগো রাধে
- Sub Title: নাই তোমার স্মরণ
চিনাছি চিনাছি তোমা
- Sub Title: কল নির্মাণিয়ে গুণে প্রকাশিলা চতুরী
ভাঙ্গল খেলা সন্ধ্যা বেলা
- Sub Title: শেষে এল আগে গেল সুবোধ ছেলে খেলা জিতে
নাম গাইয়ে নইদে এল রে প্ৰেমধন লইয়া
- Sub Title: কে নিবেরে ওই হরিনাম সময় যায় গইয়া
এমন এক রঙের দেশ আছে
- Sub Title: পাগল বিনা ভালো লোক নাই
বাংলা
English