“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হাওয়ার পাখি ফিরে না  আর যদি চলে যায়
হাওয়ার পাখি ফিরে না আর যদি চলে যায়

খুঁজলে সেই ধন পাইবি কি মন

খুঁজলে সেই ধন পাইবি কি মন
ওপারে আকাশের ঠিকানায়।
হাওয়ার পাখি ফিরে না আর
যদি চলে যায়।।

সে যে তিন টুকরা কাপড় পইড়া
ভব মায়ায় সঙ্গো কইরা
ঘুমায়তাছে মাটির
পিন্জিরায়।।

হাজার রকম আশা দিলা
আয়ু দিলা কম।
মোহের ফান্দে ফেলিয়া মন
পার করলা জনম।।

ও সে যে নিজের
খেয়াল খুশি মত
ভাঙ্গো গড়ো অবিরত
আমারে কান্দাইয়া
হাঁসো বসে নিরালায়।।

জন্ম মৃত্যু রং তামাশা
দুই চোখের পানি।
এইতো বিধির লীলা ভুমির
জীবনও কাহিনী।।

ওরে যতনে জীবন সাজাইয়া
যমের কাছে বন্ধক দিয়া।
কয়েদি বানাইয়া তুমি
সাজা দাও আমায়।।

কথাঃ- ফকির শাহাবুদ্দীন
শিল্পীঃ- ফকির শাহাবুদ্দীন

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পিরিতি কি সকলে জানে
পিরিতি কি সকলে জানে

পিরিতি কি সকলে জানে

  • Sub Title: পিরিতি যার ফলে সিদ্ধি হয় দুই কুলে
হক নাম বল রসনা
হক নাম বল রসনা

হক নাম বল রসনা

  • Sub Title: যে নাম স্মরণে রে মন যাবে জঠর যাতনা
গহির নীদমে
গহির নীদমে

গহির নীদমে

  • Sub Title: অধরে বিকশত হাস

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন