কী দিব তুলনা
জগতে মিলে না
দেশ দরদি মহান হৃদয়
মুজিবুর রহমান।।সাত কোটি মানুষের পক্ষে
নির্যাতন লইয়া বুকে
তবু আমাদের দুঃখে
কাঁদে যার প্রাণ
জেল-জুলুম-অত্যাচারে
হার মানিল যাহার ধারে
বঙ্গমাতার শ্রেষ্ঠতম
সেরা বীর সন্তান।।ষড়যন্ত্র মামলায়
দেখেছেন সবাই
প্রাণ বিসর্জন দেওয়া
তিনি করেন তুচ্ছজ্ঞান
বুঝে নিলো বঙ্গবাসী
মহান নেতার হবে ফাঁসি
ধরা পড়ে সর্বনাশী
মূলে আইয়ুব খান।।বাঙালিরা দলে দলে
বজ্র কণ্ঠে আওয়াজ তুলে
জেলের তালা দিলো খুলে
পাইলেন পরিত্রাণ
ছয় দফারই দাবি দিয়া
নির্বাচন আনিয়া
ন্যায্য দাবি আদায় করতে
হইলেন আগুয়ান।।আইয়ুব সরকারের আমলে
কতই না কল কৌশলে
বড়ো পদগুলা করেছিল দান
ন্যায় পরায়ণ সত্যবাদী
ইজাদার নীতি দেশ দরদি
লোভ লালসায় অটল রইল
যাহারই ঈমান।।এমন উদার মহান নেতা
অন্তরে যার দেশের ব্যথা
ভুলব না তাঁর কল্যাণের কথা
বলে পাগল এ দুর্বিন শাহ
পূর্ণ হউক বাঙালির আশা
ঘরে ঘরে রব উঠুক
আজ ছয় দফারই গান।।
কী দিব তুলনা
- Sub Title: জগতে মিলে না
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 30
বাউল গান এর নতুন প্রবন্ধ
রস ছাড়া রসিক মিলে না
- Sub Title: রসিক চাইয়া ডুবল রাধার মন
সে প্রেমের বাড়ি কোথায় বলো বিহারী
- Sub Title: প্রেম প্রেম বলে করি কোর্ট কাচারি
ডাকিও না রে শ্যামের বাঁশি আমার ঘরে বাদী গুরুজনা
- Sub Title: বারে বারে অবলারে আর জ্বালা দিও না
কে যেতেছিস, আয় রে হেথা
- Sub Title: বিম্বাধরের হাসি দেব সুখ দেব মধুমাখা দুঃখ দেব
মায়েরে ভজিলে হয় সে বাপের ঠিকানা
- Sub Title: নিগম বিচারে সত্য গেল তাই জানা
শুভদিনে শুভক্ষণে পৃথিবী আনন্দমনে
- Sub Title: দুটি হৃদয়ের ফুল উপহার দিল আজ-
আসিয়া গৌরাঙ্গের হাটে
- Sub Title: গৌরচান্দের দেখা পাব নি গো সই
আমার নিকড়িয়া রসের রসিক কানন ঘুরে ঘুরে
- Sub Title: নিকড়িয়া বাঁশের বাঁশি বাজায় মোহন সুরে
কালার সঙ্গে প্ৰেম করিয়ে গো লাঞ্ছনা তোমার
- Sub Title: এগো কেন গলে দিয়াছিলে প্ৰেম ফুলহার
শুন শুন বিনোদিনী আমার বচন
- Sub Title: ঘন ঘন বাজে বাঁশি গহন কানন
প্ৰেম বিলাতে যাবে যদি মন
- Sub Title: ত্বরিতে কর আরোহণ
ওগো বধু সুন্দরী, তুমি মধুমঞ্জরী
- Sub Title: পুলকিত চম্পার লহো অভিনন্দন-
বাংলা
English 
Comments