“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: শেষে এল আগে গেল সুবোধ ছেলে খেলা জিতে

ভাঙ্গল খেলা সন্ধ্যা বেলা যাচ্ছে তারা আপন পথে।
শেষে এল আগে গেল সুবোধ ছেলে খেলা জিতে।

সুবোধ ছেলে হাটে এল, হাট করিয়ে চলে গেল।
মুই বেচারা পয়সা হারা কেমনে যাব শূন্য হাতে।
ভবের খেলা দিনের বেলা, অল্পক্ষণ থাকবে মেলা।

সাধের বাজার থাকবেনা আর দিন মণি অস্ত যেতে।
ভবের খেলা না হওয়া, জগতে প্রশাংসা নেওয়া।
জয় নিশানা গেল জানা বাচা হুমাইয়ুন যেতে।

লইয়ে কল্পনা তরী, আশা সিন্দু দিলেম পারি।
সাধের ভরা ডুবে সাড়া, কুবাতাসে পেয়ে পথে।

এই ভব নদীর পারে, কেউ আশা ঘর বাধ নারে।
ঢেউ লাগিবে ভাসায়ে নিবে ঠের পাবিনা নিমিষিতে।

দেখলিনা করিমের আশা, সব হল সাগরে ভাসা।
জীবন খাতা রল গাঁথা শ্রীগুরুজীর চরণেতে।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমায় পাগল ক’রবি কবে

আমায় পাগল ক’রবি কবে

  • Sub Title: মা’ মা বলিতে অবিরত ধারে দু’নয়নে ধারা ববে
শাহ আব্দুল করিম

মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খি নাও

  • Sub Title: সুজন কাণ্ডারি নৌকা সাবধানে চালাও
দুর্বিন শাহ

পাড়াগাঁয়ে বসত করি

  • Sub Title: সামনে ভরা নদী
রাধারমণ দত্ত

আর দাঁড়াব কত রে শ্যাম আর দাঁড়াবা কত

  • Sub Title: এগো জল লইয়া ঘরে যাইতে পন্থে প্ৰমাদ পাত রে
দুর্বিন শাহ

ওহে প্রভু বিশ্বপতি

  • Sub Title: নিজ গুণে দাও হে মুক্তি
কবিয়াল রমেশ শীল

সাধনে কায়দা জানা চাই

  • Sub Title: বে কায়দায় করিলে সাধন মাওলা রাজী নাই
দুর্বিন শাহ

তুমি বন্ধু ভবসিন্ধু নামটি দয়াময়

  • Sub Title: দয়া করো দাসীর প্রতি হইয়া সদয় রে
কবিয়াল রমেশ শীল

আরে উজান গাঙ্গের নাইয়া

  • Sub Title: (মাঝি ভাই) পুরাণ মাঝি করে রাজি খারি লও চিনিয়া
রাধারমণ দত্ত

চিন্তা জ্বরের ঔষধ কোথায় পাই

  • Sub Title: চিন্তা রোগের ঔষধ নাই ধু
দুর্বিন শাহ

অপরাধ ক্ষমো বন্ধু রে

  • Sub Title: আমার নিবেদন রাখো
মাইজভাণ্ডারী গান

চিনলাম চিনলাম আমির ধন

  • Sub Title: নানা রঙ্গের খেলা , জোড়ালি – রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন