“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কী আগুন জ্বালাইল বিধাতায়
কী আগুন জ্বালাইল বিধাতায়
  • Sub Title: মহরমের চাঁদ করল হয়রান

কী আগুন জ্বালাইল বিধাতায়
মহরমের চাঁদ করল হয়রান
আসিয়া এই দুনিয়ায়।।

বুঝি না তার ছলচাতুরি
খোদা তোমার কারিগরি রে
বিয়ার দিন সখিনা লাড়ি
হইল রে কারবালায়।।

বিয়া করে সখিনারে
কাসেম গেলেন লড়িবারে রে
একেলা পাইয়া তারে
মারিল কুফর সবায়।।

কাসেম যেদিন শহিদ হইল
দুনিয়া কাঁদিয়া উঠল রে
দুধের শিশু আসগর মরল
তীর খাইয়া কলিজায়।।

ফরজন্দেরই দুঃখ মনে
ইমাম হোসেন গেলেন রণে রে
কাফেরগণে নিষ্ঠুর মনে
গলেতে খঞ্জর চালায়।

এই যে দারুণ পানি বিনে
হোসেন মারা গেলেন রণে রে
দুঃখ দিলা নিরাঞ্জনে
বলে পাগল দুর্বিন শায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 যে রূপে সাঁই আছে মানুষে
যে রূপে সাঁই আছে মানুষে

যে রূপে সাঁই আছে মানুষে

  • Sub Title: রসের রসিক না হলে কি পাবে তার দিশে
পয়লা ফাল্গুনে আইলো
পয়লা ফাল্গুনে আইলো

পয়লা ফাল্গুনে আইলো

  • Sub Title: যাও যদি আও দলে দলে উঠেছে বেলা
তোরা কে যাবে সই যমুনা নীরে
তোরা কে যাবে সই যমুনা নীরে

তোরা কে যাবে সই যমুনা নীরে

  • Sub Title: শুনে বাঁশি মন উদাসী চিত্তে কি ধর্য ধরে ধু
কেন পান্থ, এ চঞ্চল
কেন পান্থ, এ চঞ্চল

কেন পান্থ, এ চঞ্চল

  • Sub Title: কোন্ শূন্য হতে এল কার বারতা
পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে
পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে

পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে

  • Sub Title: ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হা য় হা য় হায়
সেই তো বসন্ত ফিরে এল
সেই তো বসন্ত ফিরে এল

সেই তো বসন্ত ফিরে এল

  • Sub Title: সব মরুময় মলয়-অনিল এসে কেঁদে শেষে ফিরে চলে যায় হায় রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন