অটোমেটিক কলের মেশিন
এই দেহ সবার
টেকনিক্যালের হেড মেস্তরি
আপনি হলেন ফিটার।।মন রে-
খুদে খোদা হেড মেস্তরি
চাইর জনা তার কর্মচারী
ষোলোজন আছেন প্রহরী
পাঁচজনা তায় পেসেঞ্জার
টু হান্ড্রেড সিক্স পার্টসের দ্বারা
এই মেশিনটা করছে খাড়া
বাহাত্তর হাজার তারের জোড়া
চতুর্পাশ্বে ফিট লেদার।।মন রে-
লাইন বেলাইনে সদায় চলে
দিনে তিনবার কয়লা দিলে
ধু ধু করে আগুন জ্বলে
মাঝখানে আছে বয়লার
ইলেকট্রিক কারেন্টের বলে
ললাটে লাইট জ্বলে
সেন্টার হইতে আগদুয়ারে
সর্বদা চলে ওয়েদার।।মন রে-
হার্ট পিণ্ডের ঘড়ির কাঁটা
ভিতরে তার চোদ্দো কোঠা
কোঠায় কোঠায় নকশা কাটা
তার মধ্যে আছে পোস্টার
চাবি দিয়া মেইন গেইট
গেলে পরে ইনসাইডে
দেখতে পাবে চিত্রপটে
সমস্ত ওয়ার্ল্ডের পিকচার।।মন রে-
হেড কোয়ার্টারে চাইরটা থানা
অফিসার আছে চাইরজনা
কর্মক্ষেত্রে দিছে হানা
যেমন সে ওভার লুকার
কেহ দেখে কেহ শুনে
কেহ বসে বায়ু টানে
আরেকজন আছে জবানে
ওরা দেহের হেড ওয়ার্কার।।মন রে-
নিচের দিকে তিন জানালা
দুই জানালা আছে খোলা
একধারে বাহির হয় ময়লা
আরেকটায় পাছ হয় ওয়াটার
গোডাউন হয় মণিপুরে
পাছ করে মাল কাম বিকারে
গেলে রমণীর বাজারে
স্টক মারে পড়ে লুজার।।মন রে-
জ্ঞান ম্যাজিস্ট্রেট হেড কোয়ার্টারে
কোর্টে বসে হিয়ারিং করে
অ্যাপলিকেশন মেইন পেশকারে
মুভ করে সে বারে বারে
দুইবার দুই ইন্সপেক্টর লেখে
আমলনামা লেটার
রিপোর্ট দাখিল করবেন সেবার
যে দিন হবে মূল বিচার।।মন রে-
মেশিন যখন পুরান হবে
কলকব্জায় ঝঙ্কার ধরবে
মাটিতে পড়িয়া রবে
ছাড়িয়া যাবে ড্রাইভার
মেস্তরি আর কর্মচারী
সবাই যেদিন যাবে ছাড়ি
দুর্বিন শারই বাহাদুরি
এই ভবে রবে না আর।।
অটোমেটিক কলের মেশিন
- Sub Title: এই দেহ সবার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 34
বাউল গান এর নতুন প্রবন্ধ
আপনাকে এই জানা আমার ফুরাবে না
- Sub Title: এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা
দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি
- Sub Title: বলো দেব কার পানে আগ্রহে ছুটিয়া যায়
কোন বা দেশের মানুষ গো, ও বলো
- Sub Title: কোন বা দেশে যাবো
মিছা কেন ডাক রে কোকিল
- Sub Title: এগো ভাঙ্গিয়াছ রাধার বিছানা তোমরা সুখে থাক
মন কি তুই ভোড়ুয়া বাঙ্গাল জ্ঞান ছাড়া
- Sub Title: সদরের কাজ করছো সদায়
আমার ঘর খানায় কে বিরাজ করে
- Sub Title: জনম ভরে একদিনও তারে দেখলাম না রে
সন্ন্যাসী যে জাগিল ওই, জাগিল ওই
- Sub Title: হাস্য-ভরা দখিন-বায়ে অঙ্গ হতে দিল উড়ায়ে
শুধু গৌরার প্রেমে মজে গো
- Sub Title: গৌরার প্রেমের এত জ্বালা গৃহে যাইতে মন চলে না ধু
শ্যামের নাগাল পাইলে বন্ধন করি ভাসব যমুনায়
- Sub Title: ললিতা বিশাখা সখী আয় গো তোরা আয়
ললিতে, জলে গিয়াছিলাম একেলা
- Sub Title: ডাকছে নাগরি শ্যাম-কালা
আমার নাম কে তোরে শিখাইল রে ওরে বাঁশি
- Sub Title: ডাকো নিজনাম ধরিয়া মন করলে উদাসী রে
বাংলা
English 
Comments