“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কি করিব কোথায় যাব বিরহে প্ৰাণ সহে না
কি করিব কোথায় যাব বিরহে প্ৰাণ সহে না
  • Sub Title: আশা দিয়ে গেল শ্যাম ফিরিয়া আইল না ধু

কি করিব কোথায় যাব বিরহে প্ৰাণ সহে না
আশা দিয়ে গেল শ্যাম ফিরিয়া আইল না।। ধু।।
মন-প্ৰাণ সপিয়া দিলাম না রইলাম আপনা

মনপ্ৰাণ হরিয়া নিয়া ফিরিয়া বন্ধু আইল না
প্ৰেম বাড়াইয়া কঠিন হওয়া কোন শাস্ত্ৰে দেখি না৷
প্ৰেম জ্বালা বিষম জ্বালা সে জ্বালাতো সহে না৷
সোনার কমল ফুটিয়া রইছে সরোবরে দেখ না
কত ভ্ৰমর মধু লুটে আমার কেবল কান্দনা৷
বহুদিন উপবাসী ক্ষুধানলে বাঁচি না
পাক করিয়া বসিয়া রইলাম কেন কর ছলনা৷
ফুল বিছানা বাসি হল মশার কামড় তাড়না
দুক্ষে আমার বৃষ্টি করে কেবল তুমি শুন না৷
আনন্দেরই গাছতলাতে সদায় থাকতে বাসনা
দয়াল বলিয়া নামটি শুনি দয়ার কিছু দেখি না৷
ভাবিয়া রাধারমণ বলে কত করি ভাবনা
সবে দয়া পাইল তোমার আমার শুধু লাঞ্ছনা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না
ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না

ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না

  • Sub Title: ফিরে ফিরে চেয়ো না চেয়ো না ফিরে যাও-
আমরা নূতন প্রাণের চর হা হা
আমরা নূতন প্রাণের চর হা হা

আমরা নূতন প্রাণের চর হা হা

  • Sub Title: আমরা থাকি পথে ঘাটে নাই আমাদের ঘর হা হা
সখী, ভাবনা কাহারে বলে
সখী, ভাবনা কাহারে বলে

সখী, ভাবনা কাহারে বলে

  • Sub Title: তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা ভালোবাসা’-
তুমি আমার প্রাণসখা
তুমি আমার প্রাণসখা

তুমি আমার প্রাণসখা

  • Sub Title: তোমায় ছাড়া বাঁচে না প্রাণ
গুরু শ্ৰীপাদপঙ্কজে দেহ ঠাঁই
গুরু শ্ৰীপাদপঙ্কজে দেহ ঠাঁই

গুরু শ্ৰীপাদপঙ্কজে দেহ ঠাঁই

  • Sub Title: আমি ধর্ম অর্থ মুক্তি চাই না কেবল তোমার চরণ চাই চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন