“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মন রে পাগল ও মনা তুমি কার ভরসা করো
মন রে পাগল ও মনা তুমি কার ভরসা করো
  • Sub Title: কারে বাঁচাইতে গিয়া কারে তুমি মারো রে মন

মন রে পাগল ও মনা তুমি কার ভরসা করো?
কারে বাঁচাইতে গিয়া কারে তুমি মারো রে মন।।

কে হয় কতক্ষণের সাথি নিজে বিচার করো
ধোন্ধে ফকির ধ্যানে দিদার আপন কর্ম সারো রে মন।।

কাম ক্রোধ লোভ মোহ ছয় রিপুকে মারো
দেহমন পবিত্র করে নামাজ রোজা করো রে মন।।

মায়ার বাঁধন করে ছেদন আমার আমার ছাড়ো
শেষের দিন ঘোর নিদানে কে করবে উদ্ধার রে মন।।

অজানাকে জানতে চাইলে মুর্শিদচরণ ধরো
পাক দরিয়ার পানি দিয়া ওজু-গোসল করো রে মন।।

পাগল আবদুল করিম বলে মরার আগে মরো
তবে সে পাইতে পার বন্ধুয়ার দিদারও রে মন।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এতদিন পরে মোরে
এতদিন পরে মোরে

এতদিন পরে মোরে

  • Sub Title: আপন হাতে বেঁধে দিলে মুক্তিডোরে
বাজো রে বাঁশরি, বাজো
বাজো রে বাঁশরি, বাজো

বাজো রে বাঁশরি, বাজো

  • Sub Title: সুন্দরী চন্দনমাল্যে মঙ্গলসন্ধ্যায় সাজো
কি হেরিলাম গো রূপে ডুবিল নয়ন
কি হেরিলাম গো রূপে ডুবিল নয়ন

কি হেরিলাম গো রূপে ডুবিল নয়ন

  • Sub Title: কি আচানক রূপমাধুরী এমন দেখি নাই কখন চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন