আর কতদিন থাকিব সহিয়া রে
শ্যাম কালিয়া
তোর পিরিতের পোড়া দেহ
জীবন ভরিয়া রে।।আমি তোমায় জেনে আপন
তোর হাতে সঁপিলাম যৌবন রে
সার করে আমারই কান্দন
তুই গেলে ছাড়িয়া রে।।তুই ছাড়া যাব কার কাছে
দরদি কে ভবে আছে রে
যে জ্বালা আমার হইয়াছে
কারে যাই দেখাইয়া রে।।তোর প্রেমে হইলাম কুলটা
যে দেখে সে করে ঠাট্টা রে
জগতে রহিল খুঁটা
কুলনাশি বলিয়া রে।।দুর্বিন শাহ কয় ওরে কালা
আর আমায় দিও না জ্বালা রে
জ্বালা হইতে মরণ ভালা
দুঃখ যায় ফুরাইয়া রে।।
আর কতদিন থাকিব সহিয়া রে
- Sub Title: শ্যাম কালিয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 36
বাউল গান এর নতুন প্রবন্ধ
সেই কালার প্রেম করা সামান্যের কাজ নয়
- Sub Title: ভালো হয় তো ভালোই নইলে ন্যাটা হয়
সবারে করি আহ্বান
- Sub Title: এসো উৎসুকচিত্ত এসো আনন্দিত প্রাণ
কহ প্রিয়ে, কেমন এ রাতি কাটাই
- Sub Title: কহিতে শরমে বাধে তামুক যে নাই
ওরে পাষান মন রে জনমে হরির নাম ভোইল না
- Sub Title: ঐ হরির নাম লইলেরে শমনের ভয় আর রবে না
তমালডালে বসে কোকিলা
- Sub Title: ডাকরে কুহু সুরে
মন সহজে কি সই হবা
- Sub Title: মন সহজে কি সই হবা
বন্ধুরে পরাণের বন্ধু যাই তোমারে থইয়া
- Sub Title: সরম-ভরম মানকুলমান সব তোমারে দিয়া
পাখি বলে, ‘চাঁপা, আমারে কও
- Sub Title: কেন তুমি হেন নীরবে রও
যদি যাবে সাধন পথে
- Sub Title: ও যদি সাধন পথে
প্রাণসজনী আমরা হইলাম কৃষ্ণ কলঙ্কিনী
- Sub Title: আদর্শনে প্ৰাণ বাঁচে না হইলাম পাগলিনী
বাংলা হলো হলো রে স্বাধীন, পুরল মনসাধ
- Sub Title: বিশ্বে এলো নতুন বাণী নতুন মুজিববাদ
এমনি করেই যায় যদি দিন যাক না
- Sub Title: মন উড়েছে উডুক-না রে মেলে দিয়ে গানের পাখ্না
বাংলা
English 
Comments