“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শ্যামের মোহন রূপ গো সই ভুলিতে পারি না
শ্যামের মোহন রূপ গো সই ভুলিতে পারি না
  • Sub Title: মোহন বাঁশির জ্বালায় আমার প্রাণ বাঁচে না

শ্যামের মোহন রূপ গো সই ভুলিতে পারি না
মোহন বাঁশির জ্বালায় আমার প্রাণ বাঁচে না।।
না জানি কোন্ কারিগর গড়িয়াছে এরূপ

দেখলে মনে আগুন জ্বলে সইতে পারি না৷
এই পিরিতের এই রীতি এই দশা ঘটিল রে
পিরিত করিয়া ছাড়িয়া গেল এমন পিরিত কইর না।।
সই গো জলের ঘাটে গিয়েছিলাম কলসী কাখে লৈয়া
কালাচান্দে বাজায় বাঁশি রাধার নাম লৈয়া।।
পিরিতের এই দশা প্ৰাণে তো আর সহে না
রাধারমণ বলে এমন পিরিত আর হইল না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কে বলে তুমি সর্বশক্তিমান
কে বলে তুমি সর্বশক্তিমান

কে বলে তুমি সর্বশক্তিমান

  • Sub Title: আহকামুল হাকিম তুমি তুমি রাহিমু রাহমান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন