আসবে বলে গেল বন্ধু
কেন আইল না
বন্ধু বিনে একা ঘরে
ভালো লাগে না।।বন্ধুরে আপন জানিয়া
মনপ্রাণ যৌবন
বিনামূল্যে সেই চরণে
করেছি অর্পণ,
রাখিয়া ধারে, যৌবন দিয়া
সন্ধ্যাপূজা, করিতাম তারে
আশা ছিল অন্তরে।
কে জানি কে রাখল ধরে
ছেড়ে দিলো না।।ভালোবাসা জানে বন্ধু
মর্ম বোঝে না
নিতে জানে মনপ্রাণ
দিতে জানে না,
থাকে দূর-দেশান্তর
চিঠি দিলে উত্তর দেয় না
লয় না সে খবর
অতি নিদয়া অন্তর।
ভুলিতে চাই আমি তারে
মন ভোলে না।।বসন্ত যৌবনকাননে
ফুটিল কলি
শুকাইয়া যায় ফুলের মধু
বসে না অলি,
জল বিহনে মীন
শুকনাতে পড়িয়া বলো
বাঁচবে কতদিন
ও তার ঘটিবে দুর্দিন।
দুর্বিন শাহ এ বিচ্ছেদ জ্বালা
সইতে পারে না।।
আসবে বলে গেল বন্ধু
- Sub Title: কেন আইল না
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 179
বাউল গান এর নতুন প্রবন্ধ
আজ রাধার শুভদিন মিলিল কানাই
- Sub Title: সজনী গো
হ্যায় উম্মত সরকারে যাহাঁ কি
- Sub Title: তেরা মুকাদ্দর আলা হ্যায়
প্ৰেম বিলাতে যাবে যদি মন
- Sub Title: ত্বরিতে কর আরোহণ
শুনগো কিশোরী বাজে গো বাঁশরী
- Sub Title: নিকুঞ্জ কানন বনে
হরে কৃষ্ণ রাম বলরে মন
- Sub Title: হরি নামের সমান নাই অন্য ধন (ধু)
দুঃখ বিনে আর সুখ হইল না
- Sub Title: দুঃখেরই কপাল গেল না চিরকাল
আমার মন চোরা যায় গো
- Sub Title: এমন নিঠুর কালা ফিরিয়া না চায়
প্রাণসখি রে
- Sub Title: আমি বন্ধু বিনে প্রাণে বাঁচি না
বেলা গেল সন্ধ্যা হলো
- Sub Title: আর কি বাকি আছে বলো
দয়াল ভান্ডারী মোরে ত্বরায়ে নিও
- Sub Title: চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও
আমার বন্ধু আনি দেও গো তোরা
- Sub Title: আমার কালা আনি দেও গো তোরা-
মন ঐ গুরু পদে ধরে তারে চিন
- Sub Title: তোর রঙ্গে রসে যাবে না দিন
বাংলা
English