“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সহে না মোর প্রাণে গো
সহে না মোর প্রাণে গো
  • Sub Title: কালো বিষের প্রেম যাতনা

সহে না মোর প্রাণে গো
কালো বিষের প্রেম যাতনা
মনপ্রাণ কাড়িয়া নিলো, কই লুকাল
প্রাণ থাকতে ধরা দিলো না।।

আমি তারে জেনে গো আপন
সঁপে ছিলেম জীবনযৌবন
প্রাণ দিয়া তার মন পাইলাম না
দুঃখ দিয়া গেল ছাড়িয়া
কী দোষ পাইয়া কুঞ্জে
আর আসিতে চায় না।।

কোন রমণী পাইয়া গো তারে
রাখিয়াছে হৃদ-মাঝারে
ফিরে কুঞ্জে আসতে দিলো না
কী করিব কোথায় যাব
প্রাণ ত্যাজিব
মনেতে হলো বাসনা।।

কলসি বাঁধিয়া গো গলে
ঝাপ দিব যমুনার জলে
প্রাণ ত্যাজিলে যাবে বেদনা
দুর্বিন শায় কয় জানলাম নিশ্চয়
মনে বোধ হয়
প্রাণ থাকিতে দুঃখ যাবে না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শ্যামরূপের নাই তুলনা
শ্যামরূপের নাই তুলনা

শ্যামরূপের নাই তুলনা

  • Sub Title: ও শ্যামরূপে আমার নয়ন নিল বুঝাইলে মন বুঝে না
ও বন্ধু নবীন রসিয়া
ও বন্ধু নবীন রসিয়া

ও বন্ধু নবীন রসিয়া

  • Sub Title: কেমনে বঞ্চিমু গৃহে তোমা ছাড়া হইয়া
ও ভাই জোর জুলুমি ছাড়ো
ও ভাই জোর জুলুমি ছাড়ো

ও ভাই জোর জুলুমি ছাড়ো

  • Sub Title: মানুষ যদি হইতে চাও মানুষের সেবা করো
যাব না আর জলে সই গো
যাব না আর জলে সই গো

যাব না আর জলে সই গো

  • Sub Title: জলের ঘাটে শ্যাম নটাবর দেখছি কদম তলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন