“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আগের বাহাদুরী এখন গেল কই
আগের বাহাদুরী এখন গেল কই
  • Sub Title: চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই

আগের বাহাদুরী এখন গেল কই
চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই।।

মাথায় চুল পাকিতেছে মুখে দাঁত নড়ে গেছে
চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই।
মন চলে না রঙতামাশায় আলস্য এসেছে দেহায়
কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই।।

কমিতেছি তিলে তিলে ছেলেরা মুরব্বি বলে
ভবের জনম গেল বিফলে, এখন সেই ভাবনায় রই।
আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না
আগের মতো কথা কয় না, নাচে না রঙের বাড়ই।।

ছেলেবেলা ভালো ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম
সময়ের মূল্য না দিলাম তাই তো জবাবদিহি হই।
যা হবার তা হয়ে গেছে আবদুল করিম ভাবিতেছে
এমন এক দিন সামনে আছে, একেবারে করবে সই।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমার মন্দ স্বভাব

  • Sub Title: কেনো চাইলে আমারে
জানো নারে পরমকারণ
জানো নারে পরমকারণ

জানো নারে পরমকারণ

  • Sub Title: শ্যামা শূদ্রমেয়ে নয়
হরি সংকীর্তন মাঝে নাচে গৌরাঙ্গ
হরি সংকীর্তন মাঝে নাচে গৌরাঙ্গ

হরি সংকীর্তন মাঝে নাচে গৌরাঙ্গ

  • Sub Title: নাচে নিত্যানন্দ অদ্বৈতাদি সঙ্গে সঙ্গোপাঙ্গ চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন