দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে
মন্ত্রিসভা ভালো নয়
যাহা ইচ্ছা তাই করে।।জিলা মহকুমা
থানা আদালত তরে
ফৌজদারি হাকিমগণে
করে বিচার আইন অনুসারে
অপরাধীর নাই ছাড়াছাড়ি
আটক রাখে জেলের ঘরে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।আঠারো মোকাম
দেহে চোদ্দো ভুবন রয়
নিমিষেতে ঘরের মানুষ
সকল খবর লয়
সাগর গিরি নদ-নদী বয়
চন্দ্র সূর্য আকাশ ঘুরে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।মগজেরই ঊর্ধ্বভাগে
রাজার হয় বসতি
নাভির নিচে আছে জানো
প্রজাদের স্মৃতি
নাসিকাতে পবন মন্ত্রী
চলাফেরা সদায় করে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।মনরাজার সঙ্গের সঙ্গী
দুইটি রানি হয়
সুমতি-কুমতি নামে
ডাইনে-বামে রয়
পুলিশেরা পাহারা দেয়
রাজমহী সুমতিরে।
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।শ্রদ্ধা ভক্তি জ্ঞান তার
সুমতি ভাবে মরা
কাম ক্রোধ লোভ ছয়টা
পাকে পাকে ঘুরে
কুমতি রানির যন্ত্রণাতে
দেশ নষ্ট হয় অত্যাচারে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।কুবুদ্ধি কুমতি আর
কুচিন্তারে লইয়া
সর্বদা হয় আলোচনা
একত্রে বসিয়া
নিজের বুচকি ভরতে গিয়া
সবাই ব্যস্ত একেবারে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।হৃদয় সিংহাসনে আছে
কর্তার বাসস্থান
সে যদি হয় শক্ত চোরা
আইনের কি হয় বিধান
নষ্ট তুষ্ট নাই তার কষ্ট
এভাবে চলল জনম ভরে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।দেহরাজ্যের শান্তি রক্ষা
করিবার দায়
চব্বিশজন দারগা আছে
আঠারো থানায়
শাসন বৃত্ত হাতে নিয়া
দিবানিশি ঘুরেফিরে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।ফন্দিবাজি চুরি শিক্ষায়
ভিক্ষা করায় শেষে
কায়দাকানুন সব শিখিয়া
ভুয়া হইলাম শেষে
দুর্বিন শাহ কয় হেসে হেসে
লুট করে রাজভাণ্ডারে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।
দেহরাজ্য নষ্ট হইল
- Sub Title: কুশাসন আর অত্যাচারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 33
বাউল গান এর নতুন প্রবন্ধ
ওরে একলা কুঞ্জে শুইয়া থাকি
- Sub Title: সই গো রজনী হইল ভোর
মিছা কেন ডাক রে কোকিল
- Sub Title: এগো ভাঙ্গিয়াছ রাধার বিছানা তোমরা সুখে থাক
কোন্ দূরে ও-কে যায় চ’লে যায়
- Sub Title: সে ফিরে ফিরে চায়
সবে বলে লালন ফকির হিন্দু কি যবন
- Sub Title: লালন বলে আমি আমার না জানি সন্ধানী
প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
- Sub Title: চরণেতে জানাই আমি সালাম হাজার হাজার
চিত্ত যায় জ্বলিয়া গো
- Sub Title: গেল রোধে কি স্বপন দেখাইয়া
জান্নাতের ফুল ফুটল এসে
- Sub Title: মরুর বুকে সাহারায়
সরল হয়ে ভজ দেখি তাঁরে
- Sub Title: তোরে যে পাঠায়েছে
কাইন্দ না রাই পাগল হইয়া
- Sub Title: হইয়া আসবে কালা গাঁথো মালা নিরলে বসিয়া
মন তুই কার ভরসে রইলে বসে
- Sub Title: আশার আশে দিন তো গেল ধু
আমার দিন বড়ো বেকলা দেখি
- Sub Title: আকুল গেছি খাইয়া গো
বাংলা
English 
Comments