“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: উড়িতেছে জয় নিশান

দেহ পুড়ে সোনার বাংলা
উড়িতেছে জয় নিশান
কী মনোহর শহর বন্দর
বৃহৎ ব্রহ্মাণ্ডের সমান।।

রাজধানী ঢাকার শহর
সহস্র ধন কী মনোহর
পরম আত্মা হয় গভর্নর
ভ্রু-মধ্যে যার বাসস্থান
প্রধানমন্ত্রী আছে তিনজন
ব্রহ্মা-বিষ্ণু-পঞ্চাজন
সৃজন পালন সংহারণ
তারাই করেন সমাধান।।

সত্ত্ব-রজঃ-তমঃ আইনে
শাসন করে এ তিনজনে
তাদের সামরিক শাসনে
জড়সড় সবার প্রাণ
রাজশাহী হয় কণ্ঠমূলে
‘বিষুদক্ষ ষোড়শ দলে’
সরস্বতীর কলাকৌশলে
বাগশক্তি মুখে যোগান।।

খুলনা বিভাগে
যাতায়াত হয় নদীপথে
রেলগাড়ি স্টিমার
সেখানেতে হয় নির্মাণ
কত রঙ্গের মিশনারি
কল-কব্জা সারি সারি
কাম বায়ু করে ড্রাইভারি
ইঞ্জিনিয়ার হইল জ্ঞান।।

সে দেশে দ্বাদশ বলে
ঊনপঞ্চাশ বায়ু চলে
আত্মারামে শবের হাতে
দশ বায়ু আছে প্রধান
নাগ কুৰ্ম্ম কিঙ্কর হয়
দেবদত্ত ধনঞ্জয়
অপান, প্রাণ, সমান, উদান
সর্বাঙ্গে আছে ব্যান।।

মণিপুরে মালের ভাণ্ডার
আত্মারাম আছে চৌকিদার
বাহাত্তর হাজার রাস্তায়
মাল করে আদান প্রদান
এখানে দেহের বরিশাল
নদী নালা কতই খাল
শস্যভাণ্ডার যার উপাধি
গোলা ভরা থাকে ধান।।

গুহ্য মূলে সিলেট জেলা
জীবাত্মা করে খেলা
লিঙ্গমূলে চট্টগ্রাম
যাবে বলে স্বাধিষ্ঠান
বিদেশে মাল হয় রপ্তানি
অনেকে করে আমদানি
লাভ-লোকসানের হানাহানি
ভূত আত্মা রয় নিগাবান।।

বিপক্ষে বিদ্রোহী ব্যূহ
কাম ক্রোধ লোভ মোহ
মদ মাৎসর্য- এ ছয়জনের
কুমতি হয় গার্জিয়ান
এসব বিদ্রোহী দলে
থাকে রাজ্যের অমঙ্গলে
কূটবুদ্ধির কলাকৌশলে
রাজ্য চায় করতে শ্মশান।।

বারোজন পুলিশ সাজাইয়া
আঠারোজন সৈন্য লইয়া
সামরিক শাসন দিয়া
সুমতি করো প্রধান
চলবে রাজ্য সুশৃঙ্খলে
বিদ্রোহী আসিবে কন্ট্রোলে
পাগল দুর্বিন শাহ বলে
গাইলো দেহের নিগুঢ় গান।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

আমি বারে বারে ভক্তি করি তার

  • Sub Title: সে আমার প্রাণ বন্ধু হে হায়রে
মাইজভাণ্ডারী গান

আদম্ জাতি হাম

  • Sub Title: হাতুঁছে আপনে হামকো বানায়া
কবিয়াল রমেশ শীল

নূরে খোদা জুদা নেহি

  • Sub Title: নক্সবন্দিয়া পীরে নূর খান্দানে মেরা
শাহ আব্দুল করিম

মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খি নাও

  • Sub Title: সুজন কাণ্ডারি নৌকা সাবধানে চালাও
মাইজভাণ্ডারী গান

দুই কুলের সুলতান ভাণ্ডারী

  • Sub Title: দুই কুলের সুলতান ভাণ্ডারী দুই কুলের সুলতান
কবিয়াল রমেশ শীল

দিন থাকিতে গুরু বলে ডাক

  • Sub Title: গুরু চরণ ধূলা অঙ্গে মাখ
রাধারমণ দত্ত

বিনয় কর মন বলি তোমায়

  • Sub Title: দিন তা বৃথা যায় ধু
দুর্বিন শাহ

তুমি বন্ধু ভবসিন্ধু নামটি দয়াময়

  • Sub Title: দয়া করো দাসীর প্রতি হইয়া সদয় রে
রাধারমণ দত্ত

কি আচানক সৈন্ন্যাসী একজন গো

  • Sub Title: আমি তার নাম জানি না
রাধারমণ দত্ত

রূপ সাগরে নিত্য-কমল ফুটিয়াছে নির্মল কায়

  • Sub Title: হায়রে মন মানুষ ধরা দায় ধু
হাসন রাজা

প্রেমের আগুন লাগল রে, হাসন রাজার অঙ্গে

  • Sub Title: নিবে না হৃদয়ের আগুন ডুবলে সুরমা গাঙ্গে
মাইজভাণ্ডারী গান

ফুটেছে ফুটেছে মোর

  • Sub Title: সুসৌরভে প্রেমভাবে ডাকিছে অলি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন