লা-ইলাহার বাগানেতে
ফুটেছে ইল্লাল্লার ফুল
গাছের নামটি আলেক লতা
ফুলটা মোহাম্মদ রাসুল।।আহাদে হয় গাছের গোড়া
আহম্মদে গাছটা খাড়া
মোহাম্মদে ফুল ধরা
আব্দুল্লাহ আমিনার কোল।।আহাদ হতে ফুটল কলি
ঘ্রাণে মত্ত ভ্রমর অলি
সাজিয়া ফুলেরই মালী
পাহাড়ায় আছে মশগুল।।জিন ইনসান ফেরেস্তাগণ
ঘ্রাণে মত্ত সর্বক্ষণ
লইতে ফুলের আস্বাদন
সব হলো ব্যাকুল।।ফুটিল ফুল কাবার ধারে
গন্ধ গেল বিশ্ব জুড়ে
দুর্বিন শাহ বলে কাতরে
একদিন যেন পাই চরণধুল।।
লা-ইলাহার বাগানেতে
- Sub Title: ফুটেছে ইল্লাল্লার ফুল
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 29
বাউল গান এর নতুন প্রবন্ধ
নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে
- Sub Title: ওগো প্রবাসিনী স্বপনে তব
আঁখিতে আঁখিতে ওরা কহে কথা
- Sub Title: (যবে) আঁখিতে আঁখিতে ওরা কহে কথা
নয়ন ঠারে হেরো গো
- Sub Title: সখী আখি ঠারে হের
বাঁধন কেন ভূষণ-বেশে
- Sub Title: তোরে ভোলায় হায় অভাগী
মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে হে প্রবল প্রাণ
- Sub Title: ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে হে কোমল প্রাণ
মূলের ঠিক না পেলে সাধন হয় কিসে
- Sub Title: কেউ বলে রে শ্রীকৃষ্ণ মূল, কেউ বলে মূল ব্ৰহ্ম সে
সুচিত্রে আমি কার লাগি গাঁথিলাম গো
- Sub Title: বিনাসুতে বিচিত্র মালা
চলেছে তরণী প্রসাদপবনে, কে যাবে এসো
- Sub Title: এ ভবসংসারে ঘিরেছে আঁধারে কেন রে ব’সে হেথা ম্লানমুখ
কেবা শত্রু কেবা মিত্র
- Sub Title: বুঝে উঠা দায়
কে আমায় পাঠালে এহি ভাবনগরে
- Sub Title: মনের আঁধার হরা চাঁদ
মন উদাসী বন্ধের বাঁশি বাজে গো বাজে
- Sub Title: কদম্বকাননে বাঁশি বাজায় বাঁশি রসরাজে চি
বাংলা
English 
Comments