“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খি নাও
মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খি নাও
  • Sub Title: সুজন কাণ্ডারি নৌকা সাবধানে চালাও

মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খি নাও
সুজন কাণ্ডারি নৌকা সাবধানে চালাও।।

বাইচ্ছা বাইচ্ছা পাইক তুলিয়া নাওখানা সাজাও
ঝোঁক বুঝিয়া ছাড়ো নৌকা সুযোগ যদি পাও।।

অনুরাগের বৈঠা বাইয়া প্রেমের সারি গাও
রঙিলা বন্ধুর দেশে যাইতে যদি চাও।।

বাউল আবদুল করিম বলে বুঝিয়া নায়ের ভাও
লক্ষ্য ঠিক রাখিয়া বাইও যাইতে সোনার গাঁও।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মা ই হে কলংকিনি রাধা

  • Sub Title: কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন