বুক ভরা দুঃখ লইয়া
আর কতদিন থাকি দুঃখ সইয়া।।কালা রে-
তোর প্রেমশেল আমার বুকে
ইহজনম গেল দুঃখে
বুক চিরে দুঃখ
কারে যাই দেখাইয়া
বাঁশির মতো হলে বুক
তোমারে দেখাইতাম দুঃখ রে
থাকতাম সুখে দুঃখ পাশরিয়া।।কালা রে-
ধরল যেদিন প্রেমজ্বরে
দেখিল কত ডাক্তারে
কাজ দিলো না
ইনজেকশন করাইয়া
দূর হলো না প্রেমব্যাধি
বিধি বুঝি হলো বাদী রে
কবে প্রাণী যাবে দেহ থইয়া।।কালা রে-
ইন্দ্রিয় হলো মলিন
হইয়াছি রিপুর অধীন
যমে ডাকে
কাছেতে বসিয়া
আর আশা নাই, কাছে মরণ
দিও তোমার দুটি চরণ রে
এ দুর্বিন শাহ যেদিন যায় মরিয়া।।
বুক ভরা দুঃখ লইয়া
- Sub Title: আর কতদিন থাকি দুঃখ সইয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 27
বাউল গান এর নতুন প্রবন্ধ
ওহে কৃষ্ণ গুণমণি
- Sub Title: অভাগিনী জানি বন্ধু ফিরাও নয়নী
সাঁই দরবেশ যারা, আপনারে ফানা করে
- Sub Title: আপনারে ফানা করে
ঘরের মধ্যে ঘর বেঁধেছেন
- Sub Title: মন মতো মনোহরা
ঐনি যমুনা পুলিন বল
- Sub Title: শুনি কোন বনে মুরলী আলাপন গো চি
আইল রে আইল গৌর, নিতাই সঙ্গে লইয়া
- Sub Title: ভাসাইল নদিয়াপুরী প্ৰেমবন্যা দিয়া চি
এবেলা ডাক পড়েছে কোন্খানে
- Sub Title: ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ গানে
হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা
- Sub Title: ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা
কদমতলায় বাজায় বাঁশি গো
- Sub Title: ও তোর বন্ধু কালোশশী
নবিজী মুরিদ কোন ঘরে
- Sub Title: কোন কোন চার এয়ারে এসে চাঁদোয়া ধরে
রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে
- Sub Title: দেয় সে দেখা নিশীথরাতে স্বপনবেশে
বাদরবরখন, নীরদগরজন, বিজুলীচমকন ঘোর
- Sub Title: উপেখই কৈছে আও তু কুঞ্জে নিতিনিতি মাধব মোর
মাধবী-তলে চলো মাধবিকা-দল
- Sub Title: আইল সুখ-মধুমাস
বাংলা
English 
Comments