ওরে অবোধ মন ভজ মাওলার যুগল চরণ।
এক মনে নিত্য ধ্যানে পাবি অমূল্য রতন।।মাওলা ধনের যুগল পদে ভক্তি রাখ অনিবার,
দয়া করে দয়ার সিন্ধু ভব সিন্ধু করবে পার,
নিদান বন্ধু কৃপা বিন্দু করবে তোরে বিতরণ।।কাঙ্গাল দেখে দয়া যদি করে সে দয়ার সাগর।
এক পলকে হবি মন তুই বিশ্ব রাজ্যের অধিশ্বর,
নিরানন্দ ঘুচে হইব নিত্যানন্দেতে মগন।।রমেশ বলে চরণ তলে যে পেয়েছে ঠিকানা,
নূরী চরণ মাথায় নিয়ে দোজক বেহেস্ত চিনে না।
আসল ধনে ধনী হলে নকল ধন কি প্রয়োজন।।
ওরে অবোধ মন ভজ
- Sub Title: এক মনে নিত্য ধ্যানে পাবি অমূল্য রতন
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 82
বাউল গান এর নতুন প্রবন্ধ
ইয়ে কেয়া হার জমালে
- Sub Title: কুলোরে মেহরো মহছয্যা, রেগাফর উনক আসন হায়
দয়াল বন্ধু, দয়াল বন্ধু ও দয়া ধরিয়ে লও মোরে কোলে
- Sub Title: কাকুতি মিনতি করিয়ে ও তোমার হাসন রাজায় বলে
হাসন রাজা বাউলা, মনে সদায় রাখিও আল্লা
- Sub Title: আর কিছু মনে আসলে পড়িও নওজবিল্লা
কৈ সে হৃদয়মণি গো প্ৰাণসজনী
- Sub Title: খিবা আশায় বসি রইলাম দিবস রজনী
আলু বেচো ছোলা বেচো বেচো বাখর খানি
- Sub Title: বেচোনা বেচোনা বন্ধু তোমার চোখের মণি
দেখে শুনে আনলি রে কড়ি
- Sub Title: ভাল বলে কিনলি রে দুধ, উননে তুলতে হল রে ছানা
সোনাবন্ধে নাকি গো আমায় পাশরিল
- Sub Title: কি করি কি করি সই গো সংবাদের মানুষ পাইলাম না চি
বন্ধু কি টোনা জানে
- Sub Title: যে দিন হতে প্রথম দেখা নয়নে নয়নে
ও মন জ্বালাও গুরু জ্ঞানের বাতি
- Sub Title: অজ্ঞানকে দেও আহুতি ভব বন্ধন হবে মুক্তি
গৌরনামে চলছে গাড়ি যাবে বৃন্দাবন
- Sub Title: দয়া করে তুলে নেও মই অতি অভাজন
এস মা জগজননী দুৰ্গে দুৰ্গতিনাশিনী
- Sub Title: ভব ভয় বিপদ নাশিনী
অধর চান্দ ধরবে যদি নিরবধি রাই করে মন
- Sub Title: দুই নয়ন পারা ধু
বাংলা
English