“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আর আইসো না মহরমের চান
আর আইসো না মহরমের চান
  • Sub Title: এই যে দুনিয়ায়

আর আইসো না মহরমের চান
এই যে দুনিয়ায়
একবার এসে শেল দিয়াছ
মা জহুরার কলিজায়।

কর্মদোষে বিবি জায়েদায়
হজরত ইমাম হাসানকে জহর খাওয়ায়
জহর-বারি করল কারি
শোকেতে বুক ফেটে যায়।।

দুই নয়নে জলধারা বয়
কাঁদিয়া কাঁদিয়া বেটা কাসেমেরে কয়
শীঘ্র ইমাম হোসেনে আনো
প্রাণ যাবে মোর বেদনায়।।

কাসেম শুনে গেলেন দৌড়িয়া
ইমাম হোসেনের তরে বলেন কাঁদিয়া
চাচা তুমি দেখো যাইয়া
বাবাজান হইলেন বিদায়।।

ইমাম হোসেন আসেন চলিয়া
গলে ধরে ইমাম হাসান বলে বিনাইয়া
কাসেমেরই সঙ্গে বিয়া দিও
বিবি সখিনায়।।

এই বলিয়া চক্ষু মুদিল
শোকেতে মদিনা শহর অন্ধকার হইল
দুর্বিন শাহ কয় দুঃখ দিলো
হায় রে দারুণ বিধাতায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সখী আমি আগে জানি না
সখী আমি আগে জানি না

সখী আমি আগে জানি না

  • Sub Title: ওগো প্ৰেম করে যে হইলাম গো দোষী লোকের মুখে ঘোষণা
নব নব পল্লবরাজি
নব নব পল্লবরাজি

নব নব পল্লবরাজি

  • Sub Title: সব বন উপবনে উঠে বিকশিয়া
হম সখি দারিদ নারী
হম সখি দারিদ নারী

হম সখি দারিদ নারী

  • Sub Title: জনম অবধি হম পীরিতি করনু
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না

ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না

  • Sub Title: আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে নিয়ে মোহন বাঁশি রাই এলো না
 কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে
কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে

কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে

  • Sub Title: রাধা-কান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন