আর কতদিন রাখব যৌবন
লোকের বৈরি হইয়া
প্রাণসখি গো
সোনার যৌবন গেল
অকারণ কাঁদিয়া কাঁদিয়া।।ও সখি গো-
যৌবন ও গোলাপ কলি
রইয়াছে ফুটিয়া সখি
ভ্রমর আয় না, মধু খায় না
কীসের লাগিয়া।।ও সখি গো-
ভ্রমর বিনা ফুলের মধু
যাইতেছে শুকাইয়া সখি
জানি সে কোন বা দেশে
রইয়াছে ভুলিয়া।।ও সখি গো-
কোন রমণী পাইয়া তারে
রেখেছে চাপাইয়া সখি
কয় দুর্বিন শাহ
ভালোবাসা কে নিলো ভাঙিয়া।।
আর কতদিন রাখব যৌবন
- Sub Title: লোকের বৈরি হইয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 135
বাউল গান এর নতুন প্রবন্ধ
বসন্ত সমীরে মোহন সুরে
- Sub Title: হৃদয় মন্দিরে, কে বাজায় বাঁশী
হলুদবরণ রূপের কন্যা রে
- Sub Title: মেঘবরণ তার চুল
স্নান করিয়ে গঙ্গাজলে আয় জগাই মাধাই
- Sub Title: পঞ্চমহাপাতকী তোরা রে ও জগাই নাম বিনে আর ঔষধ নাই চি
আমি হই আমার বন্ধুরে
- Sub Title: ত্রিজগৎ হই আমি আমি সিন্ধুরে
আমার অবশ কৈল প্ৰাণী গো শুনিয়া বংশীধ্বনি
- Sub Title: আমি জল সিচিয়া জলে গেলাম গো না শুইনে শাশুড়ির বাণী
বেলা গেল সন্ধ্যা হলো
- Sub Title: আর কি বাকি আছে বলো
এ বিশ্ববাগানে দেখিতেছ যদি
- Sub Title: রহিয়াছ কেন গোপনে
নাম নিয়ে ভাই নইদে আইল নিতাই গুণমণি
- Sub Title: সেই অবধি হরির নাম নবদ্বীপে শুনি
হায় গৌরচান্দ গো গেলো কুলমান
- Sub Title: জল আনিতে ও সজনী গিয়াছিলাম সুরধনী গো
জিলা চট্টগ্রাম রে বারউলিয়ার স্থান
- Sub Title: এই জিলাতে জন্ম কত আউলিয়া মাস্তান রে
দয়াল তিননাথ আও
- Sub Title: আমার আসরে চলিয়া আও
অতি দুর্গম তরিকত ভাই
- Sub Title: পীর হলো এই রাস্তার আলো ঠিক মনে রাখিও
বাংলা
English