“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সেই পায়
মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সেই পায়
  • Sub Title: পাওয়ার পথে গেলে পরে অনায়াসে পাওয়া যায়

মানুষে মানুষ বিরাজে খোঁজে যে জন সে-ই পায়
পাওয়ার পথে গেলে পরে অনায়াসে পাওয়া যায়।।

অনেকে পেয়েছে যারে কেন পাব না তারে
দেখ নিজে বিচার করে পাওয়া যায় না কোন কথায়।।

খুঁজলে পরে পাবে দেখা সে যে কাঙালের সখা
দয়াল বলে নামটি লেখা রয়েছে লতায় পাতায়।।

চিনে নেও আপনারে দূরে যেতে হবে না রে
পাওয়া যাবে আপন ঘরে বলছেন নবি মোস্তফায়।।

কোরানে প্রমাণ দিতেছে শা-রগ হতে আরও কাছে
আবদুল করিম আশায় আছে, তিলেক দরশন চায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মিলিল মিলিল মিলিল রে
মিলিল মিলিল মিলিল রে

মিলিল মিলিল মিলিল রে

  • Sub Title: আজ কুঞ্জে রাধা কানাই মিলিল রে
বন্ধু, তুইন বড়ো কঠিন
বন্ধু, তুইন বড়ো কঠিন

বন্ধু, তুইন বড়ো কঠিন

  • Sub Title: অন্তরে জাইনাছি বন্ধু- আমায় বাসো ভিন্
ঈদ আসলে কি দুঃখ দিতে
ঈদ আসলে কি দুঃখ দিতে

ঈদ আসলে কি দুঃখ দিতে

  • Sub Title: আপন পর বেছে নিলে আসলে না সবার বাড়িতে
সখি রে, পিরীত বুঝবে কে
সখি রে, পিরীত বুঝবে কে

সখি রে, পিরীত বুঝবে কে

  • Sub Title: আঁধার হৃদয়ক দুঃখকাহিনী বোলব শুনবে কে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন