সহিতে পারি না বিরহের যাতনা
আইল না শ্যাম গুণমণি
বুঝি পাইয়া তারে রাখিয়াছে কোন্ রমণী৷আসবে বলে রসরাজ নিকুঞ্জ করিয়া দি সাজ
বড় লাজ পাইলাম প্ৰাণ সজনী।।
বাসি হইল শয্যাফুল ভ্রমরায় করে রোল
আমি কৰ্ণে শুনি কোকিলার ধ্বনি।।
তোমরা সব সখীগণ শীঘ্ৰ জ্বাল হুতাশন
বিসর্জন দিব গো পরানী।।
কৃষ্ণছাড়া বৃন্দাবন অবলা বঁচিবে কেমন
আমায় বৃন্দাবনে বলবে সবে কলঙ্কিনী।।
জিতে কি বাসনা আর মরণ করিয়াছি সার
নিয়ে তার পিরিতের নিছনি।।
ভাইবে রাধারমণ বলে শ্যামবিচ্ছেদে মরিলে
আমায় লোকে বলিবে পুরুষ পাগল রমণী।।
সহিতে পারি না বিরহের যাতনা
- Sub Title: আইল না শ্যাম গুণমণি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 146
বাউল গান এর নতুন প্রবন্ধ
ধরিয়া দে গো প্রাণসজনী ঐ যায় মনচোরা
- Sub Title: এগো সুতলি কাইটা গেল পাখি পিঞ্জিরা ভাঙ্গিয়া
আমি কি তোমার গোলাম নই - Amiry official
- Sub Title: হলে কেন এই জগতে এত জ্বালা সই
তমালডালে বসে কোকিলা
- Sub Title: ডাকরে কুহু সুরে
আমি যে পাতকি পাপী
- Sub Title: কিন্তু তব দাসগণের, সঙ্গে সদা মিশে রই
সজনী জলে গিয়াছিলাম একেলা
- Sub Title: রাখছে না গো শ্যাম কালা
পতিতপাবনে চৈতন্য নিতাই
- Sub Title: পাপী তাপী নিস্তারিতে অবতীর্ণ দুটি ভাই চি
শ্যামনটাবর বংশী কে যাবে নেইহারিতে
- Sub Title: চল সখী কে যাবে যমুনায় জল আনিতে চি
যারে দেখলে পাগল হয় মন
- Sub Title: বল বল গো সই উপায় কি করি ধু
পাড়ার লোকে প্রেম করিতে কয়
- Sub Title: আমি চাপিয়া রাখলে ফাটিয়া উঠে, গোপনে রাখি কেমনে
যৌবন গাছে ফুল ধরেছে
- Sub Title: ফুলে মধু ভরা
মন তো মানে না সই
- Sub Title: প্রাণবন্ধু রহিল কই
আমি জানলাম রে নিষ্ঠুর কালা
- Sub Title: তোর পিরিতি
বাংলা
English