পান খাইয়া ঠোঁট লাল করিলাম
বন্ধু ভাগ্য হইলো না
কাজল দিয়া চোখ ভরিলামলক্ষ্মী কেউ কইলো না
অইচ্ছেরি তোর বিয়া বলে
ঘটক বাড়ি আইলো না
কপালের গাঙ্গ বাঁকা বলে
মাঝি তরী বাইলো না
দাদীর দিনের খাড়ু পরে
বইসা থাকি একলা ঘরে
বিড়ালের ওই কান্না শুনে
শিকল তো আর ছিড়লো না
জীন পরীদের আছর আছে
এমন কথা শুনি রোজ
তাবিজ কবজ কতই নিলাম
তবুও তো কেউ নেয় না খোঁজ
মরছি শুধু জ্বলে পুড়ে
পালিয়ে যেতে ইচ্ছে করে
ভাবে ঘুড়ি লাটাই ছিঁড়ে
আকাশে আর উড়লো না
পান খাইয়া ঠোঁট লাল করিলাম
- Sub Title: বন্ধু ভাগ্য হইলো না
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 161
বাউল গান এর নতুন প্রবন্ধ
ওরে অবোধ মন ভজ
- Sub Title: এক মনে নিত্য ধ্যানে পাবি অমূল্য রতন
গোবিন্দের লাগি ঝুরে দুই নয়ন গো
- Sub Title: শ্রীকৃষ্ণ বলে রাধা হায় হায় করে কান্দে গো
পিরিতি বিষম জ্বালা সয় না আমার গায়
- Sub Title: কুল নিল গো শ্যামের বাঁশি প্ৰাণ নিল কালায়
বাংলা স্বাধীন হইল রে বীর বাঙালি ভাই
- Sub Title: শোষণহীন সমাজব্যবস্থা গড়ে তোলা চাই
হইয়াছি বন্ধুর ভাবে মনতাপে বনবাসী
- Sub Title: স্বপ্ন দিয়া গেলে কোথায় মাইজভাণ্ডারী পূর্ণশশী
তোরা বলে দেগো প্রাণ সখি
- Sub Title: আমার কুলমান সকলি গেল, জীবন যাবার নাই আর বাকি
আমি আর পারি না সাধিতে এমন করিয়ে
- Sub Title: আমি আর পারি না সাধিতে এমন করিয়ে |
ছভি আকারে তুমি হো পেয়ারে
- Sub Title: তোমহারি নূরে জগত ছারে, আমাতে আমি তুমি তো হো জী
হক ভাণ্ডারী হক ভাণ্ডারী শুনি জগতময়
- Sub Title: দুনিয়াতে ঢংকা বাজে হক ভাণ্ডারীর জয়
কি অপরূপ লীলা দেখবি যদি আয়
- Sub Title: শ্যাম অঙ্গে রাইর অঙ্গ দিয়া রাই ধনী ঝুলায়
বাংলা
English