“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার দীন দরদি মাঝি ভাই
আমার দীন দরদি মাঝি ভাই
  • Sub Title: আমায় পার করে দাও যাব সে পারে

আমার দীন দরদি মাঝি ভাই
আমায় পার করে দাও, যাব সে পারে
তোমার নাম ভরসা করেপাড়ি দিলাম পাথারে।।

বেলা গেল সন্ধ্যা হলো, সঙ্গের সাথী নাই
সে পারে বন্ধুয়ার বাড়ি কেমন কইরা যাই
নিজে এসে হও কাণ্ডারি, ডাকিতেছি তোমারে।।

অকুলিয়ার কুল গো তুমি, পাতকির তারণ
পার করে নেও, তোমার নামটি যে করে স্মরণ
নামেতে কলঙ্ক হবে, ডুবাও যদি আমারে।।

কত মাঝি তোমার নামে, দিলো নদী পাড়ি
নামের বাদাম যায় উড়াইয়া, গাইয়া প্রেমসারি
দুর্বিন শাহ কয়, তোমার আশায় থাকি বসে কিনারে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পিরিতি কি সকলে জানে
পিরিতি কি সকলে জানে

পিরিতি কি সকলে জানে

  • Sub Title: পিরিতি যার ফলে সিদ্ধি হয় দুই কুলে
গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ
গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ

গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ

  • Sub Title: নিজের জ্বালায় প্ৰাণ বাঁচেনা পরের জ্বালা কেমনে সই ধু
রস ছাড়া রসিক মিলে না
রস ছাড়া রসিক মিলে না

রস ছাড়া রসিক মিলে না

  • Sub Title: রসিক চাইয়া ডুবল রাধার মন
এনেছ ওই শিরীষ বকুল আমের মুকুল
এনেছ ওই শিরীষ বকুল আমের মুকুল

এনেছ ওই শিরীষ বকুল আমের মুকুল

  • Sub Title: কবে যে সব ফুরিয়ে দেবে চলে যাবে দিগন্তরে
আমি স্বপনে রয়েছি ভোর
আমি স্বপনে রয়েছি ভোর

আমি স্বপনে রয়েছি ভোর

  • Sub Title: আমার সাধের পাখি যারে নয়নে নয়নে রাখি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন