“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই
জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই
  • Sub Title: এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই

জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই
এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই।।

দোষ করিলে বিচার আছে সেই ব্যবস্থা রয়ে গেছে
দয়া চাই না তোমার কাছে আমার উচিত বিচার চাই
দোষী হলে বিচারে সাজা দিবা তো পরে
এখন মারো অনাহারে কোন বিচারে জানতে চাই।।

এই কি তোমার বিবেচনা কেউরে দিলা মাখন ছানা
কেউর মুখে অন্ন জুটে না ভাঙা ঘরে ছানি নাই
জানো শুধু ভোগবিলাস জানো গরিবের সর্বনাশ
কেড়ে নেও শিশুর মুখের গ্রাস তোর মনে কি দয়া নাই।।

তোমার এসব ব্যবহারে অনেকে মানে না তোমারে
কথায় কথায় তুচ্ছ করে আগের ইজ্জত তোমার নাই
রাখতে চাইলে নিজের মান সমস্যার করো সমাধান
নিজের বিচার নিজেই করো আদালতের দরকার নাই।।

দয়াল বলে নাম যায় শোনা কথায় কাজে মিল পড়ে না
তোমার মান তুমি বোঝ না আমরা তো মান দিতেই চাই
তুমি আমি এক হইলে পাবে না কোনো গোলমালে
বাউল আবদুল করিম বলে আমি তোমার গুণ গাই।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 যে রূপে সাঁই আছে মানুষে
যে রূপে সাঁই আছে মানুষে

যে রূপে সাঁই আছে মানুষে

  • Sub Title: রসের রসিক না হলে কি পাবে তার দিশে
আগে তোর মন ভালো কর
আগে তোর মন ভালো কর

আগে তোর মন ভালো কর

  • Sub Title: পির মুর্শিদের চরণ ধরে
সোনাবন্ধে নাকি গো আমায় পাশরিল
সোনাবন্ধে নাকি গো আমায় পাশরিল

সোনাবন্ধে নাকি গো আমায় পাশরিল

  • Sub Title: কি করি কি করি সই গো সংবাদের মানুষ পাইলাম না চি
সিলেটে কৃতী সন্তান
সিলেটে কৃতী সন্তান

সিলেটে কৃতী সন্তান

  • Sub Title: বোরহানউদ্দিন এক মুসলমান
ঐ ছিল কর্মের লেখা রে জোখা
ঐ ছিল কর্মের লেখা রে জোখা

ঐ ছিল কর্মের লেখা রে জোখা

  • Sub Title: প্ৰেমময়ী মরণ আমার জীবনে আর কি হবে দেখা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন