এ বিশ্ববাগানে দেখিতেছ যদি
রহিয়াছ কেন গোপনে।
বিভিন্ন ভাষায় শব্দ শোনা যায়
দেখি না কেন নয়নে।।স্বৰ্গ কি নরকে, গোলকে ভূলকে
আঁধার আলোকে, নিখিলও ধরায়
নিশিরও শিশিরে, মৃদুলও সমীরে
গগনও কুটিরে, তপনও তারায়।
সাগর সলিলে, অনল ও অনিলে
সর্বস্ব ব্যাপিত, রহিয়া মিশ্রিত
কল্পনারই মতো, ভাসে মনে।।মরু কি উদ্যান, কবর কি শ্মশান
কিবা তীর্থস্থান, ভূতখানায়
মক্কা বারানশি, গয়া গঙ্গা কাশী
কত ঘোরে আসি, পাই না তোমায়।
কতই না খোঁজাখুজি, কতই না বোঝাবুঝি
যোগী ঋষিগণ, সার করে কানন
পেলো না দর্শন, সাধনে।।বাইবেল বেদ কোরানে, সহস্র প্রমাণে
যাগ-যজ্ঞ ধ্যানে, খুঁজে সবায়
মসজিদ মন্দিরে, উপাসনা করে
কে পাইল তোমারে, থাকে আশায়।
মনে হয় তুমি শূন্য, নামে মাত্র আছে গণ্য
হইল না মীমাংসা, বলে দুর্বিন শাহ
তবু পাইতে আশা দর্পণে।।
এ বিশ্ববাগানে দেখিতেছ যদি
- Sub Title: রহিয়াছ কেন গোপনে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 175
বাউল গান এর নতুন প্রবন্ধ
সজনী জলে গিয়াছিলাম একেলা
- Sub Title: রাখছে না গো শ্যাম কালা
শ্যাম জানি কই রইল গো
- Sub Title: শ্যামরূপে মন নিল প্ৰাণ নিল
কে রে হৃদয়ে জাগে শান
- Sub Title: মোহ তিমির নাশে প্রেম মলয়া বয়
আমি কেন আইলাম গো বাজারের ভাও না জাইনে
- Sub Title: কিসের লাগি ভাবে গো আইলাম
প্রিয়া চিনিলাম চিনিলাম
- Sub Title: চিনিলনা চিনন মত নবীজীয়ে কয়
প্রভু গো, তুমি দয়াময়
- Sub Title: তুমি দয়ার পাত্র সৃজিয়া বিচিত্র
কৈ রৈল কৈ রৈল আমার শ্যামচান্দ শুকপাখি
- Sub Title: আঙ্খির মাঝে পঙ্খীর বাসা তিলে পলে দেখি
ও শ্যামে বিচ্ছেদ লাগাইল
- Sub Title: এগো একা কুঞ্জে রাধা থইয়া মধুপুরে গেল
প্রাণের পথ বেয়ে গিয়েছে সে গো
- Sub Title: চরণ চির রেখা আঁকিয়ে যে গো ?
মন চিনলায় না আপন, কোন দিন কোন সময় পরিবায় কাফন
- Sub Title: করলায় না করলায় না তুমি আল্লার নাম জপন
গুরু তুমি কারবারের রাজা
- Sub Title: বসে বসে হিসাব কষি বইলাম শুধু ভূতের বোঝা
বাংলা
English