“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এ বিশ্ববাসী পাপতাপনাশী
এ বিশ্ববাসী পাপতাপনাশী
  • Sub Title: পারের তরণী নবিজি আমার

এ বিশ্ববাসী পাপতাপনাশী
পারের তরণী নবিজি আমার।।

কীট বৃক্ষ পাখি যতেক মানব
হুর পরি ফেরেস্তারা যতেক দানব
চন্দ্র সূর্য তারা গ্রহ সিতারা
বেহেস্ত দোজখ সারা নুরেতে যাহার।।

সাগর ভূতল পাহাড় জঙ্গল
মরু কি উদ্যান জল কিংবা স্থল
আকাশ পাতাল আদি শহর গ্রাম নদী
সৃজিলেন বিধি খাতিরে তিনার।।

ধর্মশাস্ত্র জ্ঞান রীতিনীতি বিধান
পাপপুণ্য জ্বরা ব্যাধি মান অপমান
সুখ ভোগ বিলাস রিপু মায়াফাঁস
হতে পারে নাশ ইঙ্গিতে তাহার।।

মসজিদ গির্জা মন্দির শ্মশান
দেবালয় দরগা কী বা কবরস্থান
যত খোদার কৃতী তাতে নুরের জ্যোতি
দুর্বিন শাহ স্তুতি করে বারেবার।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

গুরুর বাক্য লও রে মন বিষয়টা মধুর
গুরুর বাক্য লও রে মন বিষয়টা মধুর

গুরুর বাক্য লও রে মন বিষয়টা মধুর

  • Sub Title: নাম স্মরণে মিলবে ধ্যানে দীননাথ দয়ার ঠাকুর
যে যাবে গো কালো যমুনায়
যে যাবে গো কালো যমুনায়

যে যাবে গো কালো যমুনায়

  • Sub Title: শ্যামনগর কালিয়ার বাঁশি ডাকে
এলো ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে
এলো ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে

এলো ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে

  • Sub Title: ও-সে কুঁড়ির কানে কানে কী কথা যায় শুনিয়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন