মন চিনলায় না আপন, কোন দিন কোন সময় পরিবায় কাফন।
করলায় না, করলায় না তুমি আল্লার নাম জপন ॥তনের মাঝে ছিল তোমার মূল মহাজন।
বেভুলে মজিয়া রইলে না করিলে দর্শন ॥হইতে না পারিলে রে মন জমির ও রওশন।
দেখিতে না পাইলায় তুমি তনে কোন জন ॥শোনো রে বলি আমি তোরে নির্বুদ্ধি হাসন।
চিনিয়া না ধরলে বন্ধুরে থাকিতে জীবন ॥ধরতে নাহি পারবে তারে করিলে গমন।
শীঘ্র হাসন রাজা তার কারো অন্বেষণ ॥গুষ্টি কুটুম লইয়া তোমায় করিবা কান্দন।
সবে মিলি গোর খুদিয়া করিবা দাফন ॥তোমার মাঝে থাকিয়া আমি বলি রে বচন ॥
মন তুমি কার ভাবে রে হইয়াছ পাগল।যুক্তি করি পাগেলা মন, আমার কাছে বলো রে মন।
তুমি কার ভাবে রে ॥কোথায় ছিলায় কোথায় আইলায় কোথায় তোমার ঘর।
কোনখানে থাকো তুমি জানো নি খবর রে ॥নিতি হাসো নিতি খেলো নিতি আছ রঙে।
মরণকালে পাগেলা মন কে যাইব তোর সঙ্গে রে ॥না যাইব মাও সঙ্গে না যাইব তিরি।
যখন আসি পাগলা মন যমে নিব ধরি।হীন হাসন রাজায় কইন, বুঝিতে না পারি গো আল্লা
আমি কি বুঝিব গো আল্লা, তোমার কারিকরি ॥
মন চিনলায় না আপন, কোন দিন কোন সময় পরিবায় কাফন
- Sub Title: করলায় না করলায় না তুমি আল্লার নাম জপন
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 93
বাউল গান এর নতুন প্রবন্ধ
মায়ের দেওয়া মোটা কাপড়
- Sub Title: মাথায় তুলে নে রে ভাই
প্রেম যে অমূল্য ধন
- Sub Title: সহজে কি চিনে তারে ওরে অবোধ মন
বসন্ত বাতাসে ও সই গো বসন্ত বাতাসে
- Sub Title: বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে
কুলের বাহির ও মুররা করিয়াছ আমারে
- Sub Title: কূল গেল মান গেল না পাইলাম তোমারে
শুন শুন ঐ বাজিছে
- Sub Title: বাঁশীর সুরে আকুল করে বিরহি প্রাণ ধরে টানে
মুখে হরেকৃষ্ণ হরি বল মনপাখি
- Sub Title: গনার দিন ফুরাইয়া আইল ও ময়না
আপন মন তোর কে আছে
- Sub Title: ভাই তো আপনার নয়রে একই রক্তের কায়া
তোমহারী প্রেমেতে মজিয়ে বন্ধু
- Sub Title: কলঙ্ক হার পরিয়ে গলে জগমেঁ কলঙ্কিনী হোঁ
বনের কোকিল রে
- Sub Title: তুমি ডালেতে বসিয়া
বাংলা
English