“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সূর্যের আগম পায় যে-জনা
সূর্যের আগম পায় যে-জনা
  • Sub Title: নিগুমেতে উঠছে আগম সেই পেয়েছে নবির বেনা

সূর্যের আগম পায় যে-জনা।
নিগুমেতে উঠছে আগম সেই পেয়েছে নবির বেনা।।

হুঙ্কার ছাড়লে বিন্দু
তাহাতে জন্মালে ডিম্বু
দশ হাজার বত্‍সর ছিল সিজদায়
তার আওয়াজ শুনে হয় দুইখানা।।

অঙ্গ ভেঙ্গে করলেন ছয়খান
পাঁচ তনেতে বসালে জান
কে বুঝিবে মালেক সাঁইয়ের কাম
স্বজলায় রূপ গঠলেন ততক্ষণা।।

যাতে হয় আদমের হায়াত
পাঁচ চিজ তখন করলেন খয়রাত
ফকির লালন বলে শোন এবার
তাইতে মা করলেন রব্বানা।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

একি অনন্ত লীলা তার দেখ এবার
একি অনন্ত লীলা তার দেখ এবার

একি অনন্ত লীলা তার দেখ এবার

  • Sub Title: আলেক পুরুষ খাকে বারি ক্ষণেক ক্ষণেক হয় নিরাকার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন