“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মন আমার কি ছার গৌরব করছ ভবে
মন আমার কি ছার গৌরব করছ ভবে
  • Sub Title: দেখ না রে সব হাওয়ার খেলা

মন আমার কিছার গৌরব করছো ভবে।
দেখ না রে সব হাওয়ার খেলা,
হাওয়া বন্ধ হতে দেরি কি হবে।।

থাকতে ঘরে হাওয়াখানা
মওলা বলে ডাক রসনা
মহাকাল বসেছে রানায়
কখন জানি কু ঘটাবে।।

বন্ধ হইলে এ হাওয়াটি
মাটির দেহ হবে মাটি
দেখে শুনে হওনা খাঁটি
কে তোরে কতই বুঝাবে।।

ভবে আসার আগে তখন
বলেছিলে করবো সাধন
লালন বলে, সে কথা মন
ভুলেছ এই ভবের লোভে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

কী হবে আমার গতি
কী হবে আমার গতি

কী হবে আমার গতি

  • Sub Title: কতোই জেনে কতোই শুনে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন