“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

একি অনন্ত লীলা তার দেখ এবার
একি অনন্ত লীলা তার দেখ এবার
  • Sub Title: আলেক পুরুষ খাকে বারি ক্ষণেক ক্ষণেক হয় নিরাকার

একি অনন্ত লীলা তার দেখ এবার ।
আলেক পুরুষ খাকে বারি ক্ষণেক ক্ষণেক হয় নিরাকার ।।

আছে সাঁই নৈরাকারে
ছিল কুদরতের জোরে
সংসার সৃজনের তরে
ধরিলে প্রকৃতি আকার ।।

শুনি সাঁই করিম কয় তার
কার অংশে তিন আকার
কারে ভজে কারে পাব
দিশে পাই নে তার ।।

ভেবে পাই নে তার অন্বেষণ
মনে কিবা পাবি তখন
বিনয় করে বলছে লালন
ঘুচাও আমার ঘোর অন্ধকার ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শ্যামের বাঁশি বাজিল বিপিনে
শ্যামের বাঁশি বাজিল বিপিনে

শ্যামের বাঁশি বাজিল বিপিনে

  • Sub Title: বাঁশির ধ্বনি উন্মাদিনী প্ৰাণে কি আর ধৈর্য মানে চি
সখী যমুনা পুলিনে গো
সখী যমুনা পুলিনে গো

সখী যমুনা পুলিনে গো

  • Sub Title: মন হইয়াছে উন্মাদিনী গো মধুর মুরলীর গানে চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন