“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সে তো রোগীর মত পাচন গিলা হয়
সে তো রোগীর মত পাচন গিলা হয়
  • Sub Title: যারে সাধনভক্তি বলা যায়

সে তো রোগীর মত পাচন গিলা হয়।
যারে সাধনভক্তি বলা যায়।।

অরুচিতে আহার করা
জানতে পায় সে সব ধারা
পেট ফুলে হয় গো সারা
উচ্ছিষ্ট সেবা সেহি প্রায়।।

উপরোধের কাজ ঢেঁকির মত
গিলা কঠিন হয় কত
সাধনে যার নাই একান্ত
তাইরি তেমনি হয়।।

এমনি মত বারে বারে
কতই আর বুঝাব হা রে
লালন বলে ভক্তির জোরে
সাঁইকে বাঁধে সর্বদাই।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সূর্যের আগম পায় যে-জনা
সূর্যের আগম পায় যে-জনা

সূর্যের আগম পায় যে-জনা

  • Sub Title: নিগুমেতে উঠছে আগম সেই পেয়েছে নবির বেনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন