“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মেরাজের কথা শুধুই কারে
মেরাজের কথা শুধুই কারে
  • Sub Title: নবীজী আর নিরূপ খোদা

মেরাজের কথা শুধুই কারে
নবীজী আর নিরূপ খোদা
মিলিল কি করে।।

নবী কি ছাড়িল আদমতন
কিবা আমরূপ হইল নিরঞ্জন
কে বলিবে সে অন্বেষণ
এই অধীনেরে।।

নয়নে নয়ন বুকে বুক
উভয় মিলে হইল কৌতুক
তবে যে দেখলো না সে রূপ
নবীর নজরে।।

তুণ্ডে তুণ্ড করিল কাহার
সেই কথাটি শুনতে চমৎকার
সিরাজ সাঁই কয় লালন তোমার
বোঝো জ্ঞানদ্বারে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই
চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই

চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই

  • Sub Title: দেখলে সেহি চান সফল হয় নয়ন আত্মতত্ত্ব ধুঁড়ে দেখ হৃদয়
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে

  • Sub Title: বেঁধেছে এমন ঘর শূন্যর উপর পোস্তা করে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন