“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রেম পরম রতন
প্রেম পরম রতন
  • Sub Title: লভিবারে হেন ধন

প্রেম পরম রতন।
লভিবারে হেন ধন
করো হে যতন।।

প্রেমে রত যতোজন
নাহি কোনো কুবচন
দ্বেষ হিংসা কদাচন
নাহি লয় মনে কখন।।

প্রেমে সহিষ্ণু করে
পরহিতে সদাই ফেরে
শত্রুমিত্রের মঙ্গল করে
সবারি সামনে হন।।

প্রেমে লোভ ক্রোধ হরে
অহংকার নাশ করে
দয়া মায়া গুণ ধরে
সুখ প্রস্রবন।।

সিরাজ সাঁই কয়রে লালন
প্রেমধন করো বিতরণ
তবে পাবে তাঁর শ্রীচরণ
সঁপে প্রাণমন।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ঐ নাম লও জীব
ঐ নাম লও জীব

ঐ নাম লও জীব

  • Sub Title: রাধাগোবিন্দ নাম জয় রাধা শ্ৰী রাধার নাম লইও রে চি

রাই জাগো গো

  • Sub Title: জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
তুমি নন্দনপথ-ভোলা
তুমি নন্দনপথ-ভোলা

তুমি নন্দনপথ-ভোলা

  • Sub Title: মন্দাকিনী-ধারা উতরোলা
রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে
রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে

রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে

  • Sub Title: নদীয়াপুরী ডুবু ডুবু শান্তিপুরে ভাসিয়াছে চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন