“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শুন্য ভরে ছিলেন যখন গুপ্ত জ্যোতির্ময়
শুন্য ভরে ছিলেন যখন গুপ্ত জ্যোতির্ময়
  • Sub Title: লা-শরিকালা কালুবালা ছিলেন লুকায়

শুন্য ভরে ছিলেন যখন গুপ্ত জ্যোতির্ময়।
লা-শরিকালা কালুবালা ছিলেন লুকায়।।

রাগের ধুমায় কুওকারময়
সুখনাল ঝরে নৈরাকার হয়
আপনার রসে আপনি ভাসে
ডিম্বকার দেখায়।।

অন্ধকারে রতিদানে
ছিল সে না পতির রূপদর্পণে
হ’ল সেই না পতির সঙ্গে গতি
নীরে পদ্মময়।।

তার আগাগলি ডিম্ব ছোটে
চৌদ্দ ভুবন তাইরি পেটে
সিরাজ সাঁই কয় অবোধ লালন
এ ভেদ বুঝতে পারলে হয়।।

Posted from WordPress for Android

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সখি তোরা যাও গো
সখি তোরা যাও গো

সখি তোরা যাও গো

  • Sub Title: শ্যামচান্দ কালিয়ার খবরে
আন্‌ গো তোরা কার কী আছে
আন্‌ গো তোরা কার কী আছে

আন্‌ গো তোরা কার কী আছে

  • Sub Title: দেবার হাওয়া বইল দিকে দিগন্তরে-

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন