“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এ কিরে সাঁইয়ের আজব লীলে
এ কিরে সাঁইয়ের আজব লীলে
  • Sub Title: আমার বলতে ভয় হয়রে দেলে

এ কিরে সাঁইয়ের আজব লীলে।
আমার বলতে ভয় হয়রে দেলে।।

আপনি নিরঞ্জন মণি
আপনি কুদরতের ধনী
কেবা তাঁর দোসর, পায় সে খবর
খোদার অঙ্গ কে খণ্ড করিলে।।

নুর টলে হলো নৈরাকার
নিরঞ্জনের স্বপ্ন কী প্রকার
দেখলো কি স্বপ্ন, হলো সে মগ্ন
কোনরূপ দেখে নিরঞ্জন ভোলে।।

দেখে সেই আজব সুরত
আপনি খুশি হলেন পাকজাত
ভেবে কয় লালন, সে হয় কোনজন
কারে দেখলেন সাঁই নয়ন খুলে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি
শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি

শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি

  • Sub Title: কাঁচাসোনা গোরাচনা রে আরো অ গৌর
জগতের পুরোহিত তুমি
জগতের পুরোহিত তুমি

জগতের পুরোহিত তুমি

  • Sub Title: এক চায় একেরে পাইতে দুই চায় এক হইবারে
মনচুরা বন্ধুরে আজ কুনু মতে পাইনা দেখা
মনচুরা বন্ধুরে আজ কুনু মতে পাইনা দেখা

মনচুরা বন্ধুরে আজ কুনু মতে পাইনা দেখা

  • Sub Title: প্ৰাণ ললিতে ধৈরজ না মানে চিত্তে প্ৰাণনাথের বিরহেতে
আমি একলা চলেছি এ ভবে
আমি একলা চলেছি এ ভবে

আমি একলা চলেছি এ ভবে

  • Sub Title: আমায় পথের সন্ধান কে কবে
বাসর শয্যা কেনো সাজাইলাম গো
বাসর শয্যা কেনো সাজাইলাম গো

বাসর শয্যা কেনো সাজাইলাম গো

  • Sub Title: সখী গো- বড় আশা ছিলো মনে মিশিব প্রাণবন্ধুর সনে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন