শুদ্ধ প্রেম না দিলে ভজে কে তারে পায়
না মানে আচার, না মানে বিচার
শুদ্ধ রসের রসিক সেই দয়াময়।।জান না মন শুকনা কাষ্ঠে
কবে তার মালঞ্চ ফোটে
তেমনি প্রেম নাই যার চিত্তে
এমনি কাষ্ঠে সে
নিজ সুখের জন্য পরপুত্র
বলিদান দেয়।।সেই প্রেমের এমনি ধারা
ফণী যেমন মণিহারা
দেখলে তার মুখ, হৃদয়ে বাড়ে সুখ
দয়ালচাঁদ তার থাকে সহায়।।যোগীন্দ্র মণীন্দ্র আদি
যোগ সেধে না পায় নিধি
শুদ্ধ প্রেম দিয়ে, এবার ভজ গোপীরে
লালন বলে সে প্রেম কি আজ ঘটবে আমায়।।Posted from WordPress for Android
শুদ্ধ প্রেম না দিলে ভজে কে তারে পায়
- Sub Title: না মানে আচার, না মানে বিচার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 61
বাউল গান এর নতুন প্রবন্ধ
আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে
- Sub Title: মাধব এল না সই
ওগো জ্যান্তে মরা, তা কি পারবি তোরা
- Sub Title: সে প্রেম-সাধনে
কয় দমেতে বাজে ঘড়ি কররে ঠিকানা
- Sub Title: কয় দমে হয় দিন রজনী
পথ চলিতে যদি চকিতে
- Sub Title: কভু দেখা হয় পরান-প্রিয়!
মাধাই গউর কোথা পাব রে
- Sub Title: মাধাই ত্রিতাপে তাপিত অঙ্গ রে প্রাণে আর কত সইব রে ১
অয়রে শ্যামচান্দের বাঁশি, আকুল কইল মোরে
- Sub Title: দেওয়ানা কইল মোরে রে ডাকাইত বাঁশির সুরে
কামসাগরে অতি জোরে চলছে যৌবনধারা
- Sub Title: কর্মদোষে নতুন বয়সে হলেম স্বামী হারা
সেই যদি সেই যদি ভাঙিল এ পোড়া হৃদি
- Sub Title: সেই যদি ছাড়াছাড়ি হল দুজনায়
আজি যত তারা তব আকাশে
- Sub Title: সবে মোর প্রাণ ভরি প্রকাশে
আমি নারী কপালপোড়া
- Sub Title: ভাঙা কপাল লয় না জোড়া
কি আচানক সৈন্ন্যাসী একজন গো
- Sub Title: আমি তার নাম জানি না
কী সুন্দর চালাইল তরি
- Sub Title: চালাইলে চলে জলে কি স্থলে
বাংলা
English 
Comments