দেখবি যদি সে চাঁদেরে।
যা, যা কারণ-সমুদ্রের পারে।।কারুণ্য তারুণ্য আড়ি
যে জন দিতে পারে পাড়ি
সেই বটে সাধক
এড়ায় ভাব-রোগ
বসত হবে তার অমর-নগরে।।এক নদীর তিন বইছে ধারা
নাইকো নদীর কুল-কিনারা
বেগে তুফান ধায়
দেখে লাগে ভয়
পার হও যদি, সাজাও প্রেমের তরী রে।।মায়ার গেরাফি কাট
ত্বরায় প্ৰেম-তরীতে চড়
সামনে কারণ সমুদ্দুর
পার হয় হুজুর
যারে লালন শুধু গুরুর বাক ধরে।।—————
বাউল কবি লালন শাহ, পৃ. ২৮৪ এই গ্রন্থের ৩১২ পৃষ্ঠাতেও গানটি সংকলিত হয়েছে। এখানে সঞ্চারী ও আভোগের মতো একটি অতিরিক্ত স্তবক আছে। যথা
যাস নে রে সামান্য নৌকায়
সে নদী বিষম তর্কায়(1)
গেলে প্রাণে হবি নাশ
থাকবে অপযশ।
ভবের পরে।।কথান্তর :
দেখবি যদি সে চাঁদেরে
যা, যা কারণ সমুদ্দুরের পারে।।তারুণ্য কারুণ্য আড়ি
যেজন দিতে পারে পাড়ি
সেই বটে সাধক
এড়ায় ভবরোগ
বসত হবে তার অমর-নগরে।।যাস রে সামান্য নৌকায়
সে নদীর বিষম গুড়খায়
গেলে প্রাণ হবি নাশ
থাকবি অপযশ
যদি সাজাও প্রেমের তরী রে।।কারণ সমুদ্দুর পারে
গেলে পায় অধর চাঁদেরে
কারণ সমুদ্দুর
পার হয়ে গুরুর
যারে লালন সৎগুরুর বাক্ ধরে।।–লালন গীতিকা, পৃ. ৬০-৬১
(1) তর্কায়—সম্ভবত শব্দটি তড়পায় হবে। অর্থ ছটফট বা লাফালাফি করা; এখানে উথাল-পাথাল বা ঘুর-পাক খাওয়া।
দেখবি যদি সে চাঁদেরে
- Sub Title: যা, যা কারণ-সমুদ্রের পারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 66
বাউল গান এর নতুন প্রবন্ধ
সবে বলে লালন ফকির কোন্ জাতের ছেলে
- Sub Title: কারে বা কী বলি আমি দিশে না মেলে
দুখ দূর করিলে, দরশন দিয়ে মোহিলে প্রাণ
- Sub Title: সপ্ত লোক ভুলে শোক তোমারে চাহিয়ে-
এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা
- Sub Title: শুদ্ধ বাঁকির দায় যাবি যমালয় হবে রে কপালে দায়মাল ছাপা
কালার পিরিতে সই গো সকল অঙ্গ জ্বলে
- Sub Title: শীতল হয় না জল চন্দন দিলে
যে গুণে তুষিব শ্যামের মন
- Sub Title: বৃন্দাবনে শ্যামের কারণ বনে বনে ঘুরিয়া বেড়াই
আমরা ঝ’রে-পড়া ফুলদল ছেড়ে এসেছি
- Sub Title: ভুলায়ে নিয়ে এল মায়াবী সমীরণে
আমরা নূতন যৌবনেরই দূত
- Sub Title: আমরা চঞ্চল আমরা অদ্ভুত
তোরা ঐ শুননি গো শ্যামকালিয়া
- Sub Title: বাঁশির স্বরে আমায় ডাকে
মদিনা! মদিনা! মদিনা
- Sub Title: তোমায় ছাড়া আর কারেও ভালোবাসি না
চল রে সুবল রাই দরশনে
- Sub Title: ব্রজের রাখাল সনে ধেনু চরাও বনে বনে
কেন ঘুম ভাঙে না
- Sub Title: মোদের কেন ঘুম ভাঙে না
আজ সবাই জুটে আসুক ছুটে যে যেখানে থাকে
- Sub Title: এবার যার খুশি সে বাঁধন কাটুক আমরা বাঁধব মাকে
বাংলা
English 
Comments