“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 এ ভব-তরঙ্গে আমায় দেও হে চরণ-তরী
এ ভব-তরঙ্গে আমায় দেও হে চরণ-তরী
  • Sub Title: এ ভব-তরঙ্গে আমায় দেও হে চরণ-তরী

কোথা রইলে হে ও দয়াল কাণ্ডারী।
এ ভব-তরঙ্গে আমায় দেও হে চরণ-তরী।

পাপীকে করিতে তারণ
নাম ধরেছ পতিতপাবন
সেই ভরসায় আছি যেমন
চাতক মেঘ নেহারি৷
যতই করি অপরাধ
তথাপি হে তুমি নাথ
মারিলে মরি নিতান্ত
বাঁচাও বাঁচিতে পারি।
সকলই তো নিলে পারে
আমায় তো চাইলে না ফিরে
লালন কয়, আমি সংসারে
তোর কি এতই ভারি।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৪৬-৪৭;– বাংলার বাউল ও বাউল গান, পৃ. ২১ কথান্তর :
অন্তরা– পাপীকে করিতে তারণ
নাম রেখেছেন পতিতপাবন
ঐ ভাবনা আছে যেমন
ও গো চাতক মেঘ নেহারে।
আভোগ– সকলকে লইলে পরে
দিক চা’বে না ফিরে
দয়াল, তোর চরণ কি এতই ভারি৷।– হারামণি, ২য় খণ্ড, পৃ. ১৪৯
বস্তুত মনসুরউদ্দীনের সংগৃহীত গানটি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ। এতে ভনিতা নেই। অর্থেরও বিকৃতি ঘটেছে।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কৃপা করে চৈতন্য নিতাই
কৃপা করে চৈতন্য নিতাই

কৃপা করে চৈতন্য নিতাই

  • Sub Title: তোমরা দু ভাই গৌর নিতাই আমরা দুই জগাইমাধাই চি
এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে
এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে

এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে

  • Sub Title: বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন