“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চিরদিন জল ছেঁচিয়ে জল মানে না এ ভাঙ্গা নায়
চিরদিন জল ছেঁচিয়ে জল মানে না এ ভাঙ্গা নায়

চিরদিন জল ছেঁচিয়ে জল মানে না এ ভাঙ্গা নায়।

এক মালা জল ছেঁচতে গেলে তিন মালা যোগায় তলায়।।

আগা নায়ে মন-মনুরায়

বসে বসে চুকুম খেলায়

আমার দশা তলা ফাঁসা

জল ছেঁচি আর গুধরি গলায়।।

ছুতোর ব্যাটার কারসাজিতে

জনম-তরীর ছাদ মারা নাই

নৌকার আশেপাশে কাষ্ঠ সরল

মেজেল কাঠ গড়েছে তলায়।।

মহাজনের অমূল্য ধন

মারা গেল ডাকনি জোলায়

লালন বলে মোর কপালে

কী হবে হিসাবের বেলায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কি রূপ হেরিয়া অইলাম কদমতলে
কি রূপ হেরিয়া অইলাম কদমতলে

কি রূপ হেরিয়া অইলাম কদমতলে

  • Sub Title: আর গো শ্যামের মৃদু হাসি বদন কমলে চি
জানতে হয় আদম ছফির আদ্য কথা
জানতে হয় আদম ছফির আদ্য কথা

জানতে হয় আদম ছফির আদ্য কথা

  • Sub Title: না জেনে আজাজিল সে রূপ কী রূপ আদম গঠলেন সেথা
খোদে খোদার প্রেমিক যে জনা
খোদে খোদার প্রেমিক যে জনা

খোদে খোদার প্রেমিক যে জনা

  • Sub Title: মুর্শিদের রূপ হৃদয় রেখে কর ভজন সাধনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন